Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দাপুটে কামব্যাক, সিরিজে সমতা ফেরানোর হাতছানি টিম ইন্ডিয়ার

দাপুটে কামব্যাক, সিরিজে সমতা ফেরানোর হাতছানি টিম ইন্ডিয়ার

Online Desk জুলাই 5, 2025
FB_IMG_1751654331503.jpg

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে দ্বিতীয় তথা এডজবাস্টন টেস্ট জেতার মুখে ভারত। ছয় উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ইনিংস ৪০৭ রানে শেষ করে দেন মহম্মদ সিরাজ। জেমি স্মিথ এবং হ্যারি ব্রুকের অনবদ্য লড়াই সত্ত্বেও তৃতীয় দিনের শেষে, ২৪৪ রানে এগিয়ে ভারত। হাতে ৯ উইকেট। বড় রানে লিড নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। এজবাস্টনে কোনও টেস্ট জেতেনি ভারত। সাতটি হেরেছে, একটি ড্র হয়েছে। এবার সেই মিথ ভাঙার হাতছানি। আর লিডসের ভুল করেননি শুভমন গিলরা। টেস্টের অধিকাংশ সময় আধিপত্য বিস্তার করেও, ইংল্যান্ডকে ম্যাচে ফেরার সুযোগ দেয়। কিন্তু এদিন ফিল্ডিংয়ে কোনও গাফিলতি নেই। ইংল্যান্ডের টেল এন্ডারদের দাঁড়াতে দেয়নি। ব্রুক আউট হওয়ার পর দ্রুত ইংল্যান্ডের বাকি চার উইকেট পড়ে যায়।ইংল্যান্ডকে ৪০৭ রানে আউট করার পর মেঘাচ্ছন্ন আকাশে ১৩ ওভারে মাত্র ১ উইকেট হারায় ভারত। শুরুটা ভাল করেন যশস্বী। কিন্তু ২৮ রানে টাংয়ের বলে এলবিডব্লু হন। বাকি সময়টা ইংল্যান্ডের জোরে বোলারদের চ্যালেঞ্জের মুখে সফল রাহুল ও নায়ার।প্রথম টেস্টে হেরে বেকায়দায় ছিলো ভারত। অঘটন বা বৃষ্টি না হলে সিরিজে সমতা ফেরাবে টিম শুভমন।

Post Views: 206

Continue Reading

Previous: উপার্জনে অসাম্য কমেছে ভারতে: রিপোর্ট
Next: রাষ্ট্রপতির হাত দিয়ে ডুরান্ড উদ্বোধন, আলাদা গ্রূপে কলকাতার দুই প্রধান

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.