Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওয়াজিরিস্তানের হামলার বিষয়ে পাকিস্তানের অভিযোগ অস্বীকার ভারতের

ওয়াজিরিস্তানের হামলার বিষয়ে পাকিস্তানের অভিযোগ অস্বীকার ভারতের

Online Desk জুন 29, 2025
20250629_184445.jpg

ওঙ্কার ডেস্ক: আত্মঘাতী বোমা বিস্ফোরণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান অঞ্চলে ১৩ পাক সেনার মৃত্যু হয়েছে। সেই ঘটনায় আগেই দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান গোষ্ঠী। কিন্তু তার পরেও ওই ঘটনার সঙ্গে ভারতের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ। আর এ বিষয়ে এবার স্পষ্ট জবাব দিল নয়াদিল্লি। পাকিস্তানের ওই অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে জানাল ভারত।

শনিবার গভীর রাতে জারি করা এক প্রতিক্রিয়ায়, ভারতের বিদেশ মন্ত্রক পাকিস্তানের অভিযোগের নিন্দা জানিয়েছে। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমরা পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি দেখেছি যে ওয়াজিরিস্তানের হামলার জন্য ভারতকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে।’ বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘আমরা এই বিবৃতিকে অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করছি।’

উল্লেখ্য, ২৮ জুন খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছেন বেসামরিক নাগরিকসহ ২৪ জন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলা প্রশাসনের স্থানীয় এক আধিকারিক বলেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সামরিক কনভয়ের সঙ্গে ধাক্কা দেয়। সেই বিস্ফোরণের ফলে ১৩ সেনা জওয়ান নিহত হয়েছে।’এই ঘটনা নিয়ে এক পুলিশ আধিকারিক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়েছে, আহত হয়েছে ছয় জন শিশু।’ এক প্রশাসনিক আধিকারিক বলেন, আহত চার সেনার অবস্থা আশঙ্কাজনক।

Post Views: 250

Continue Reading

Previous: ‘ক্ষমতা থেকে নেতানিয়াহুকে সরতে হবে’, মন্তব্য ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রীর
Next: দেশজুড়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের গ্রাফ ঊর্ধ্বমুখী ! মোদী সরকারের তৃত্বীয় দফার এক বছরের হেট ক্রাইম রিপোর্ট বেশ দুশ্চিন্তার কারণ

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.