Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ক্ষমতা থেকে নেতানিয়াহুকে সরতে হবে’, মন্তব্য ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রীর

‘ক্ষমতা থেকে নেতানিয়াহুকে সরতে হবে’, মন্তব্য ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রীর

Online Desk জুন 29, 2025
20250629_180654.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, এমনটাই বললেন প্রাক্তন ইজরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সম্প্রতি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তিনি।

শনিবার সম্প্রচারিত হওয়া ওই সাক্ষাৎকারে বেনেট বলেন, ‘নেতানিয়াহু ২০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন…এটা খুব বেশি হয়ে গেছে, এটা খারাপ।’ তাঁর মতে, ইজরায়েলের সমাজে যে বিভেদ তৈরি হয়েছে, তার দায় নেতানিয়াহু এড়িয়ে যেতে পারেন না। প্রাক্তন প্রধানমন্ত্রী ও ডানপন্থী এই নেতা বলেন, ‘নেতানিয়াহুকে বিদায় নিতে হবে।’ তবে ইজরায়েলে নির্বাচনে আবারও বেনেট অংশ নেবেন কি না সে বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বেনেট নিজেকে রাজনীতি থেকে সরিয়ে রেখেছেন দীর্ঘকাল। সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হয়ে তিনি ফিরে আসতে চাইছেন। আর যদি তিনি দেশের রাজনীতির আঙিনায় পুনরায় পা রাখেন তাহলে ভালই সমর্থন পাবেন।

সম্প্রতি ইরানের উপর ইজরায়েলের আক্রমণকে সমর্থন করেছেন বেনেট। তাঁর দাবি তেহরানের পরমাণুঘাঁটির উপর যে আঘাত হানা হয়েছে তার ভিত্তিটা তিনিই তৈরি করে দিয়েছেন। ইরানে ইজরায়েলি হানার সমর্থন করে বেনেট আরও বলেন, ইরানের বিরুদ্ধে এই আক্রমণের সিদ্ধান্তটি খুবই ভালো হয়েছে এবং এর দরকার ছিল। পাশাপাশি গাজা প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর প্যালেস্টাইনের মুক্তিকামী সংগঠন হামাস আক্রমণ চালায়। সেই সময় থেকে গাজায় লাগাতার আক্রমণ করে চলেছে ইজরায়েল। গাজায় যে ভাবে ইজরায়েলি সেনা আঘাত হানছে তার প্রশংসা করেন বেনেট।

Post Views: 424

Continue Reading

Previous: ল’ কলেজের ছাত্রী নির্যাতন নিয়ে মদনকে শোকজ দলের,কটাক্ষ শুভেন্দুর
Next: ওয়াজিরিস্তানের হামলার বিষয়ে পাকিস্তানের অভিযোগ অস্বীকার ভারতের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.