Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘এমটি জলবীর’ জাহাজে হামলার ঘটনায় মার্কিন কূটনীতিককে ফের তলব ভারতের

‘এমটি জলবীর’ জাহাজে হামলার ঘটনায় মার্কিন কূটনীতিককে ফের তলব ভারতের

Online Desk জুন 12, 2026
meeks.jpg

ওঙ্কার ডেস্ক: ওমানের কাছে ভারতীয় নাবিকবাহী জাহাজ এমটি জলবীর-এ হামলার ঘটনায় মার্কিন কূটনীতিককে ফের তলব করল নয়াদিল্লি। ২০ জন ভারতীয় নাবিককে নিয়ে ‘এমটি জলবীর’ সমুদ্র পথে ছিল। সেই জাহাজে মার্কিন বাহিনী হামলা চালায়। তিন দিনের মধ্যে এ ধরনের তৃতীয় হামলায় সরকারি ভাবে প্রতিবাদ জানাতে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রের ‘চার্জ ডি অ্যাফেয়ার্স’ জেসন মিকসকে দ্বিতীয়বার তলব করেছে।

ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত এখনও চলমান। উপসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্পের সেই বাহিনী ভারতীয় নাবিকবাহী তিনটি জাহাজে হামলা চালিয়েছে। যার পর থেকে ভারতের অভ্যন্তরে জনরোষ তৈরি হতে শুরু করেছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয় ‘এমটি সেত্তেবেলো’ নামের পালাউ-পতাকাবাহী ট্যাঙ্কারে। যে হামলার ফলে তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর জন্য ভারতের বিদেশ মন্ত্রকের ‘অতিরিক্ত সচিব (আমেরিকা)’ মার্কিন দূতকে তলব করেন। শুক্রবার মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করা হল। ‘সেত্তেবেলো’ জাহাজে হামলার পর বুধবারই বিদেশ মন্ত্রক মিকসকে তলব করেছিল।

‘সেত্তেবেলো’ জাহাজে হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাফাই ছিল, জাহাজটি নির্দেশ অমান্য করেছিল। সেটি ইরান থেকে তেল পরিবহন করছিল বলে অভিযোগ ট্রাম্প বাহিনীর। আর সে কারণেই মার্কিন সেনাবাহিনী জাহাজটির ওপর ‘সুনির্দিষ্ট’ হামলা চালায়। হামলার পর থেকে তিন নাবিকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে নিশ্চিত করা হয় তিন জনেরই মৃত্যু হয়েছে। হামলার পর নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছিল।

Post Views: 85

Continue Reading

Previous: বেসমেন্টে আগুন, মুহূর্তে গ্রাস করল গোটা বাড়ি! দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৩
Next: স্কুল ছুটির পরই মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩ ছাত্রের

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.