Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বড় নির্দেশ বিদেশমন্ত্রকের, বাংলাদেশ থেকে রাষ্ট্রদূতের পরিবারের সদস্যদের দ্রুত ভারতে ফেরার বার্তা

বড় নির্দেশ বিদেশমন্ত্রকের, বাংলাদেশ থেকে রাষ্ট্রদূতের পরিবারের সদস্যদের দ্রুত ভারতে ফেরার বার্তা

Online Desk জানুয়ারি 21, 2026
modi-yunus.jpg

ওঙ্কার ডেস্কঃ একের পর এক ঘটনায় উত্তাল পরিস্থিতি পদ্মাপাড়ে। বাংলাদেশের চরম অচলাবস্থার মাঝেই বড় নির্দেশ দিল বিদেশমন্ত্রক। সূত্রের খবর, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন ও অন্যান্য কেন্দ্রে কর্মরত আধিকারিকদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়েই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। দ্রুতই বাংলাদেশে থাকা ভারতীয় রাষ্ট্রদূত ও অন্যান্য আধিকারিকদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে, আধিকারিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরার পরামর্শ দেওয়া হলেও বাংলাদেশে ভারতের দূতাবাস ও অন্যান্য সব কেন্দ্রই খোলা থাকবে।

কিন্তু আচমকা কেন এমন সিদ্ধান্ত বিদেশমন্ত্রকের? সূত্রের খবর, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যেই ভোট নিয়ে সরগরম বাংলাদেশ। আর বাংলাদেশের সম্প্রতি ভারত বিদ্বেষী মনোভাব ও মৌলবাদের দাপাদাপি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। সেকারণেই কেন্দ্র সরকার কোনও রকম ঝুঁকি নিতে নারাজ। এই কারণেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ উত্তপ্ত। অপরাধীদের গ্রেপ্তার করতে উপদেষ্টা সরকারকে চরম সময়সীমা দিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি ভয়ংকরভাবে সেদেশে বেড়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার। সেকারণেই ভোটের আগে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র।

Post Views: 168

Continue Reading

Previous: অবসর নিলেন সুনীতা উইলিয়াম, ২৭ বছরের দীর্ঘ কর্মজীবনে ইতি টানলেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর
Next: আমেরিকার শুল্ক হুঁশিয়ারির জেরে রুশ তেল কেনা কমিয়েছে ভারত; দাবি ওয়াশিংটনের

সম্পর্কিত গল্প

death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.