Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

Online Desk আগস্ট 16, 2025
modi-droupadi.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সপ্তম মৃত্যু বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লিতে ‘সদৈব অটল’-এ শ্রদ্ধাঞ্জলি জানান দেশের সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধান।

প্রাক্তনকে শ্রদ্ধা জানিয়ে শনিবার নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘অটলজীর পুণ্য তিথিতে তাঁকে স্মরণ করছি। ভারতের সর্বাঙ্গীণ অগ্রগতির প্রতি তাঁর নিষ্ঠা এবং সেবার চেতনা একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনে সকলকে অনুপ্রাণিত করে।’ এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। রাষ্ট্রপতির এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে নয়াদিল্লিতে তাঁর সমাধি ‘সদৈব অটল’-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।’

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছাড়াও এদিন অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানান লোকসভার স্পিকার ওম বিড়লা, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নাড্ডাও। প্রসঙ্গত, বিজেপি নেতা তথা ভারতের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ২০১৫ সালে মোদী সরকার ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করে। , তিনবারের প্রধানমন্ত্রী বাজপেয়ী দেশের সমস্ত রাজনৈতিক দলের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। ৯৩ বছর বয়সে প্রয়াত বাজপেয়ীর জন্মদিন ২৫ ডিসেম্বর। বিশেষ এই দিনটিকে সুশাসন দিবস হিসাবে পালন করে ভারত সরকার।

Post Views: 176

Continue Reading

Previous: আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক অনেকটাই সফল; আলোচনা শেষে বললেন দুই নেতৃত্ব
Next: বৃষ্টির জেরে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.