Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বৃষ্টির জেরে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা

বৃষ্টির জেরে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা

Online Desk আগস্ট 16, 2025
pakistan.png

ওঙ্কার ডেস্ক: মেঘভাঙ্গা বৃষ্টিতে জেরবার প্রতিবেশী দেশ পাকিস্তান। প্রবল বৃষ্টির কারনে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে দেশের উত্তর খাইবার পাখতুনখোয়া প্রদেশ। সুত্রের খবর, বৃষ্টি এবং ধ্বসের জেরে এখনও পর্যন্ত ২৫০ জন মারা গেছেন। সংখ্যা আরও বারতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। প্রবল বৃষ্টির জেরে উদ্ধার অভিযানে নেমে বিপর্যয়ের শিকার হয় সেনার একটি হেলিকপ্টার। নিয়ন্ত্রণ হারিয়ে তা ভেঙে পড়তেই পাঁচ সেনা সদস্য ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বন্যার পাশাপাশি বিদ্যুৎ পরিস্থিতিও ভয়াবহ আকার নিয়েছে। খাইবার পাখতুনখোয়ার দুটি বিদ্যুৎ কেন্দ্রে জল ঢুকে যাওয়ায় সম্পূর্ণ অচল হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। বন্ধ মোবাইল পরিষেবাও। এর ফলে দুর্গত এলাকায় আটকে থাকা বহু মানুষের সঙ্গে এখনও যোগাযোগ সম্ভব হয়নি। পাহাড়ি দুর্গম গ্রামগুলিতে উদ্ধারকারী দল পৌঁছতে না পারায় বিপদের আশঙ্কা আরও বাড়ছে। প্রশাসনের মতে, বহু মানুষ জলবন্দি অবস্থায় অপেক্ষা করছেন, যাদের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টি এখানকার জন্য নতুন নয়। প্রতি বছর এক বা দু’বার এমন দুর্যোগ নেমে আসে। কিন্তু এবারের পরিস্থিতি যে ভয়াবহ, তা স্থানীয়রা আগেও খুব কমই দেখেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, ২৬ জুন থেকে শুরু হওয়া বর্ষায় এখনও পর্যন্ত অন্তত ৫০৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশু রয়েছে ১৫৭ জন। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। মৃতদের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের নয়জন ও গিলগিট বালতিস্তানের পাঁচজনও রয়েছেন।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্ত্রিসভার বৈঠকের পর সেনাকর্তাদের সঙ্গে জরুরি আলোচনা করেন। তিনি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি সেনা নামানোর নির্দেশ দিয়েছেন, যাতে আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়। সব মিলিয়ে পাকিস্তানের উত্তরাঞ্চলে এই প্রাকৃতিক দুর্যোগ এক ভয়ঙ্কর মানবিক সঙ্কটের রূপ নিয়েছে।

Post Views: 248

Continue Reading

Previous: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
Next: সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু: পরিবারের দাবি মেনেই কল্যাণী এইমসে হচ্ছে ময়নাতদন্ত

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.