Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: সোমবার দুপুরে আলিপুর আদালত চত্বরে বাম নেতা কর্মীদের মধ্যে দেখা গেল তুমুল উত্তেজনা। যাদবপুর স্টেশনে হকার উচ্ছেদের ঘটনায় জামিন পেলেন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। সোমবার দুপুরে আলিপুর আদালত জামিন দেয় সৃজন-সহ বাকিদের। জামিন অযোগ্য ধারায় মামলা রজু করা হলেও শেষ পর্যন্ত তিনি জামিন পেয়ে যান। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। যাদবপুর স্টেশন রোডের হকারদের দোকান ভাঙতে হাজির হয় বুলডোজার। এই খবর চাউর হতেই মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরে ভিড় জমাতে শুরু করেন হকার এবং সাধারণ মানুষ। তাঁদের পাশে দাঁড়িয়ে উচ্ছেদ রুখতে মাঠে নামেন সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য সহ একাধিক বাম নেতৃত্ব। বুলডোজারের সামনে শুয়ে পড়ে চলে তুমুল প্রতিরোধ। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও যখন আন্দোলনকারীরা একচুল সরেননি, তখনই অ্যাকশনে নামে পুলিশ, আরপিএফ এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী। ব্যারিকেড করে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। প্রতিরোধ ভাঙতে শুরু হয় বেপরোয়া লাঠিচার্জ। পুলিশের লাঠির ঘায়ে সুজন চক্রবর্তী সহ বহু বাম নেতা-কর্মী রক্তাক্ত হন। এর পরেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৃজন ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তোলা হয়।
গ্রেফতারির পর, তাঁকে পুলিশ প্রিজন ভ্যানে তোলার সময়েও হাতে বই নিয়ে স্লোগান দিতে থাকেন। রেলের এই উচ্ছেদকে বেআইনি বলে দাবি করেন। এদিকে সৃজনদের গ্রেফতারির খবর ছড়াতেই ভোররাত থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর। সুকান্ত সেতু এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা।

Post Views: 73

Continue Reading

Previous: অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের
Next: গ্রেফতার হতেই, পুষ্পার পার্টি অফিসে তাণ্ডব বিক্ষুব্ধ জনতার, প্রাপ্য ত্রাণ সামগ্রী লুট !

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.