Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের

Online Desk জুন 8, 2026
rafiqul-islam.jpg

ওঙ্কার ডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধি বিল অসম বিধানসভায় পাস হয়েছে। তবে রাজ্যের আইনসভায় এই বিল পাশ হলেও নয়া বিধি নিয়ে বিতর্কও রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে অসম রাজ্য জমিয়ত উলামা সোমবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে জানায় এটি পাস হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এআইইউডিএফ নামের রাজনৈতিক দলের প্রাক্তন বিধায়ক তথা অসম রাজ্য জমিয়ত উলামার কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্যাপক জনমতের পরিবর্তে সংখ্যাধিক্যের ভিত্তিতে অসম বিধানসভায় বিলটি পাস করানো হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত এই আইনটি প্রকৃত অভিন্ন দেওয়ানি বিধির সংজ্ঞার সঙ্গে খাপ খায় না। তাঁর কথায়, ‘অভিন্ন দেওয়ানি বিধি মানে ভারতের প্রত্যেক নাগরিকের জন্য প্রযোজ্য সাধারণ আইন। কিন্তু এই বিলটিতে আদিবাসী সমাজ-সহ কিছু নির্দিষ্ট অংশকে বাদ দেওয়া হয়েছে। যদি ছাড় থাকে, তাহলে অভিন্নতা কোথায়?’

তিনি বলেন, ভারতের সংবিধান হিন্দু, মুসলিম, পারসি এবং খ্রিস্টান-সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য পৃথক ব্যক্তিগত আইনকে স্বীকৃতি দেয়। যার ফলে তারা নিজস্ব রীতিনীতি ও ঐতিহ্য অনুসরণ করতে পারে। তাঁর মতে, প্রস্তাবিত অসম ইউসিসি এক সম্প্রদায়ের বিধান অন্যান্য সম্প্রদায়ের, বিশেষ করে মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। যা সাংবিধানিক নীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী। সংগঠনটি এই বিলকে ‘কালো আইন’ আখ্যা দিয়েছে। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছে, এটি অনুমোদন না করার জন্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিলটি আইনে পরিণত হলে অসম রাজ্য জমিয়ত উলামা আদালতের দ্বারস্থ হবে। রফিকুল বলেন, ‘হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দরজা খোলা রয়েছে এবং প্রয়োজনে আমরা আইনি পদক্ষেপের জন্য প্রস্তুত।’

Post Views: 77

Continue Reading

Previous: বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা!
Next: অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.