Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা!

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা!

Online Desk জুন 8, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ৪ঠা মে পালাবদলের পর থেকে রাজ্যের নানান জায়গা থেকে উদ্ধার হচ্ছে জমানো টাকা, কনডম ও ত্রাণের সামগ্রী। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের দিকে কটাক্ষের সুরে বলেন, এত বেশি পরিমাণ দুর্নীতি করেছে এই তৃণমূল যে জেলখানাতে তাদের জায়গা হবে না। পরিবর্তে তাদের জায়গা করতে হবে ব্রিগেডে। কিছুদিন আগে রবিবার ককাতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন গ্রেফতার হয়েছিল। এই বার সেই খাতাতে নাম লেখাল নন্দীগ্রামের কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। বিজেপি নেতা খুন, স্কুলে বোমবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এতদিন তিনি পুলিশের খাতায় পলাতক ছিলেন। অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে বিজেপি কর্মী রথিবালা আড়ি হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল এই তৃণমূল নেতার। এছাড়াও ২০২২ সালে নন্দীগ্রামের কাঞ্চন নগর হাই স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইএ মামলাতেও নাম রয়েছে আব্দুল আলিম আলরাজির। এর পাশাপাশি বিরোধী দলের নেতা কর্মীদের মারধর-সহ একাধিক মামলায় নাম রয়েছে এই তৃণমূল নেতার। পুলিশের খাতায় দীর্ঘদিন থেকে ফেরার ছিলেন তিনি। অবশেষে তাঁকে ধরল পুলিশ। যদিও কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
এই বিষয়ে, নন্দীগ্রাম বিজেপির মণ্ডল ২ সভাপতি সুদীপ দাস জানিয়েছেন, আব্দুল আলিম আলরাজি সব নির্বাচনের আগে বোমা, বন্দুক নিয়ে বুথ দখল করত। এছাড়াও বিজেপি কর্মী খুন ও স্কুলে বোমাবাজির ঘটনাতেও তিনি যুক্ত ছিলেন। এই গ্রেপ্তারের জন্য নন্দীগ্রাম থানার আধিকারিকদের ধন্যবাদ জানান বিজেপি নেতা।

Post Views: 54

Continue Reading

Previous: নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা
Next: অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.