Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

ওঙ্কার ডেস্ক: বক্তা তালিকা থেকে তাঁর নাম কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামানের কাছে জবাব চেয়ে বিধানসভা থেকে বুধবার বহিষ্কৃত হয়েছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভায় হট্টগোলের কেন্দ্রবিন্দু হলেন তিনি। এদিন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের সঙ্গে বাদানুবাদে জড়ান কুণাল।

ঠিক কী হয়েছিল? বৃহস্পতিবার স্পিকারকে উদ্দেশ করে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘গত কালের ঘটনা নিয়ে আমার কিছু বলার আছে।’ তাতে স্পিকার বলেন, ‘কী বলবেন আবার? যা ঘটেছে তা কলঙ্কজনক। আজ তা নিয়ে কোনও আলোচনা হবে না।’ স্পিকার এ কথা বলার পর নিজের আসন থেকে উঠে তাঁর সামনে যান কুণাল। তিনি বলেন, ‘কলঙ্কের কথাটা ঠিক বললেন না’। বেলেঘাটার বিধায়কের এই মন্তব্যের পরই হট্টগোল শুরু হয় বিধানসভায়।

উল্লেখ্য, বুধবার কুণাল ঘোষকে বিধানসভার নিরাপত্তারক্ষীরা টেনেহিঁচড়ে বের করে দেন। স্পিকারের নির্দেশে তাঁরা বেলেঘাটার বিধায়ককে কক্ষ থেকে বাইরে বের করেন। তার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই দিনেই ঋতব্রত শিবিরকে আক্রমণ করেছিলেন তিনি। বৃহস্পতিবারও তাঁর আক্রমণের নিশানায় ছিল বেসুরো তৃণমূল বিধায়করা। কুণাল ঘোষ বলেন, ‘বকলেস পরা বিরোধীরা কোনও কিছুর প্রতিবাদ করছেন না। ওরা বিজেপির দালালি করছে নিজের স্বার্থে। আমরা কথা বলছি মানুষের স্বার্থে। বিজেপি চায় না আমি বলি, শক্তিশালী কণ্ঠ বলুক। আমি একজন বিধায়ক, আমার দল যখন নাম দিচ্ছে তখন বলতে দিতে হবে।’

Post Views: 11

Continue Reading

Previous: ‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের
Next: যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.