Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু: পরিবারের দাবি মেনেই কল্যাণী এইমসে হচ্ছে ময়নাতদন্ত

সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু: পরিবারের দাবি মেনেই কল্যাণী এইমসে হচ্ছে ময়নাতদন্ত

Online Desk আগস্ট 16, 2025
nurse-death.jpg

ওঙ্কার ডেস্ক: সিঙ্গুরে নার্সিংহোমে নার্সের রহস্যমৃত্যুতে অবশেষে পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে দেহ ময়নাতদন্ত করা হচ্ছে। কলকাতা থেকে কল্যাণীতে শনিবার সকালে দেহ নিয়ে যাওয়া হয়। এর পর এদিন ওই হাসপাতালেই ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে ময়নাতদন্ত শুরু হয়।

উল্লেখ্য, মৃত নার্স দীপালির পরিবারের তরফে আগেই দাবি জানানো হয়েছিল, কেন্দ্রীয় সরকারের কোনও হাসপাতালে তাঁদের মেয়ের দেহ ময়নাতদন্ত করাতে হবে। এর পর সিঙ্গুর থানার পুলিশ বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। অবশেষে কল্যাণী এইমস ময়নাতদন্ত করতে সম্মত হয়। শনিবার সকালে ওই নার্সের দেহ কল্যাণী এইমসে পৌঁছোয়। সেখানে ম্যাজিস্ট্রেটের নজরদারিতে ময়নাতদন্ত করা হচ্ছে। শুধু তাই নয়, স্বচ্ছতার স্বার্থে গোটা প্রক্রিয়াটির ভিডিয়োগ্রাফি করা হচ্ছে।

প্রসঙ্গত, সিঙ্গুরের নার্স দীপালির অস্বাভাবিক মৃত্যু হয় বুধবার। মৃত নার্সের বাবা অভিযোগ করেন, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। যদিও নার্সিংহোমের তরফে জানানো হয়, দীপালী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে নার্সিংহোমের মালিক এবং মৃতার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, কিছু দিন আগে সিঙ্গুরের ওই নার্সিংহোমে নার্স হিসেবে কাজে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বাসিন্দা দীপালি। তাঁর বাবা জানান, মেয়ে নার্সিং পড়তে বেঙ্গালুরু গিয়েছিলেন। সেখান থেকে পাশ করে ফিরেছেন কিছু দিন আগে। দীপালী তাঁর এক বান্ধবীর সূত্র ধরে চাকরি পান সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় ওই নার্সিংহোমে। বুধবার রাতে সেই নার্সিংহোমের একটি ঘর থেকেই উদ্ধার হয় দীপালির ঝুলন্ত দেহ।

Post Views: 197

Continue Reading

Previous: বৃষ্টির জেরে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Next: পুরির হোটেলে প্রেমিক যুগলের মৃতদেহ; দুই বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন, জানালেন মৃতার স্বামী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.