Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুরির হোটেলে প্রেমিক যুগলের মৃতদেহ; দুই বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন, জানালেন মৃতার স্বামী

পুরির হোটেলে প্রেমিক যুগলের মৃতদেহ; দুই বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন, জানালেন মৃতার স্বামী

Online Desk আগস্ট 16, 2025
hnaging.png

ওঙ্কার ডেস্ক: নিজের ছোট্ট মেয়েকে বাড়িতে রেখে বাপের বাড়ি যাচ্ছেন বলে বের হন বর্ধমানের রায়নার তরুণী মিতালি ঘোষ। কিন্তু সেই সফরই পরিণত হল মর্মান্তিক ঘটনায়। পুরীর একটি হোটেল থেকে উদ্ধার হয় মিতালি এবং পাশের গ্রামের যুবক কুমারীশ ঘোষের ঝুলন্ত দেহ। ঘটনার পর শোকস্তব্ধ দুই পরিবার, তদন্তে নেমেছে পুলিশ।
পরবার সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে বাঁকুড়ার সোনামুখীর মিতালির বিয়ে হয়েছিল রায়নার হরিহরপুত্র গ্রামের বাসিন্দা ব্যবসায়ী প্রশান্ত ঘোষের সঙ্গে। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। স্বাভাবিক জীবনযাপনের মাঝেই দুই বছর আগে কুমারীশ ঘোষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মিতালি। বিষয়টি জানতে পেরে স্বামী প্রশান্ত স্ত্রীর কাছে প্রশ্ন করলে তিনি দাবি করেন, কুমারীশ তাঁকে বারবার বিরক্ত করে। পরে প্রশান্ত সরাসরি কুমারীশের পরিবারকে বিষয়টি জানিয়ে দেন। আপাতত সমস্যার সমাধান হলেও কিছুদিন পর মিতালি ও কুমারীশের সম্পর্ক ফের শুরু হয়।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে দুইজনের একটি ছবি দেখে সন্দেহ করেন প্রশান্ত। মেয়েও মায়ের সঙ্গে কুমারীশকে ছবিতে চিনতে পারে। বিষয়টি ফাঁস হতেই মিতালি ছবি মোবাইল থেকে মুছে দেন। তারপরও গোপনে যোগাযোগ চলছিল দু’জনের। প্রায় এক সপ্তাহ আগে মিতালি বাপের বাড়ি যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তাঁর মোবাইল বন্ধ হয়ে যায়। স্বামী প্রশান্ত শ্বশুরবাড়িতে খোঁজ করলে সেখান থেকে জানানো হয়, মিতালি আসেননি।
অবশেষে বৃহস্পতিবার প্রশান্ত ঘোষের মোবাইলে ফোন আসে ওড়িশা পুলিশ পক্ষ থেকে। জানানো হয়, পুরীর এক হোটেলে মিতালি ঘোষ ও কুমারীশ ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রশান্তের অভিযোগ, বাপের বাড়ি যাওয়ার নাম করে মিতালি সোনার গয়না ও নগদ অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন। তদন্তে নেমেছে পুলিশ, মৃত্যুর আসল কারন খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 155

Continue Reading

Previous: সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু: পরিবারের দাবি মেনেই কল্যাণী এইমসে হচ্ছে ময়নাতদন্ত
Next: জিএসটি সংস্কারের পর কোন পণ্যের দাম বাড়বে, কমবে কোন জিনিসের মূল্য?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.