Skip to content
মে 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উঠল আইটিসির শেয়ার, আরও মহার্ঘ হল সিগারেট

উঠল আইটিসির শেয়ার, আরও মহার্ঘ হল সিগারেট

Online Desk মে 19, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: তরতরিয়ে উঠে গেল আইটিসির শেয়ার। এর আগে ফেব্রুয়ারির পর থেকে দাম বেড়েছিল সিগারেটের। অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হওয়ার পর থেকেই এই দাম বাড়ে। কয়েক মাস যেতে না যেতেই আবার দাম বাড়তে চলেছে সিগারেটের।মূল্যবৃদ্ধি শুধু প্রিমিয়ম সিগারেটের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। কোম্পানিগুলো তাদের ভ্যালু সেগমেন্ট অর্থাৎ কম দামী ব্র্যান্ডগুলোর দামও বাড়াতে পারে। এর প্রভাব সাধারণ ভোক্তাদের উপরও পড়বে। উদাহরণস্বরূপ, ২০২৬ সালের মে মাসে আইটিসি-র গোল্ডফ্লেক প্রিমিয়াম প্যাকের দাম প্রায় ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হতে পারে।চলতি বছরের শুরুতে সংসদে কেন্দ্রীয় আবগারি (সংশোধনী) বিল, ২০২৫ পাশ হওয়ার পর থেকে সিগারেট কোম্পানিগুলোর ওপর করের বোঝা বেড়েছে। সিগারেটের ওপর ৪০ শতাংশ জিএসটি ছাড়াও, প্রতি এক হাজার সিগারেটের জন্য আবগারি শুল্ক ২,০৫০ টাকা থেকে ৮,৫০০ টাকা পর্যন্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে ৭৫-৮৫ মিলিয়ন সিগারেটের মোট খরচ ২২-২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে দাম বাড়ছে।
২৯ এপ্রিল সিগারেট কোম্পানিগুলোর শেয়ারের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। আইটিসি-র শেয়ার প্রায় ৪ শতাংশ এবং গডফ্রে ফিলিপসের শেয়ার ৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাজারে নতুন করে দাম বাড়ার সম্ভাবনা তৈরি হতেই শেয়ারের দাম বাড়ে। গোল্ড ফেল্ক গোল্ড এর এক প্যাকেটের দাম ১৩৫ টাকা পর্যন্ত বাড়তে পারে। চারমিনার সিগারেটের দাম ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ টাকা এবার সেই দাম আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ধূমপায়ীরা।

Post Views: 6

Continue Reading

Previous: অভিষেকের শান্তিনিকেতনে চলবে বুলডোজার! নোটিস দিল পুরসভা
Next: তৃণমূল ছেড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্তুতি গাইলেন প্রাক্তন বিধায়ক

সম্পর্কিত গল্প

lahore.jpg

দেশভাগের আগের নাম ফিরছে পাকিস্তানের বহু গুরুত্বপূর্ণ জায়গার, রহমান গলি হল রাম গলি! নেপথ্যে যে কারণ

Online Desk মে 19, 2026
rape-accused.jpg

জেল থেকে মুক্তির পর ধর্ষণে অভিযুক্তকে মালা পরিয়ে নায়কের সম্মান যোগীরাজ্যে!

Online Desk মে 19, 2026
Untitled.png

ফের বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা, সামলাতে নাজেহাল গোটা দেশ!

Online Desk মে 19, 2026

You may have missed

lahore.jpg

দেশভাগের আগের নাম ফিরছে পাকিস্তানের বহু গুরুত্বপূর্ণ জায়গার, রহমান গলি হল রাম গলি! নেপথ্যে যে কারণ

Online Desk মে 19, 2026
rape-accused.jpg

জেল থেকে মুক্তির পর ধর্ষণে অভিযুক্তকে মালা পরিয়ে নায়কের সম্মান যোগীরাজ্যে!

Online Desk মে 19, 2026
Untitled.png

ফের বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা, সামলাতে নাজেহাল গোটা দেশ!

Online Desk মে 19, 2026
cabinet-f.jpg

রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণে কেন ‘ধীরে চলো’ নীতি বিজেপির?

Online Desk মে 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.