Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়েছে ভারতের যুদ্ধবিমান, মেনে নিলেন সিডিএস অনিল চৌহান

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়েছে ভারতের যুদ্ধবিমান, মেনে নিলেন সিডিএস অনিল চৌহান

Online Desk মে 31, 2025
20250531_171530.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযান এবং তার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক সংঘর্ষের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। পাকিস্তানের তরফে আগেই দাবি করা হয়েছিল, তাদের বাহিনী ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে। এ বিষয়টি এবার মেনে নিল ভারতের সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান প্রথমবারের মতো নিশ্চিত করেছেন, ভারতের যুদ্ধবিমান ধ্বংসের কথা। তবে কতগুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেননি তিনি। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ কখনই পারমাণবিক যুদ্ধের কাছাকাছি পৌঁছায়নি।

শনিবার সিঙ্গাপুরে শাংগ্রি-লা সংলাপে অংশ নেওয়ার সময় ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনিল চৌহান বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হল, যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়া নয়, বরং কেন ভূপাতিত হচ্ছে।’ তবে পাকিস্তান যে দাবি করেছিল, ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংসের কথা, এদিন তা উড়িয়ে দেন ভারতের সিডিএস। তিনি বলেন, ‘একেবারেই ভুল’। ভারতের কয়টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে কিছু জানাননি অনিল চৌহান। জেনারেল চৌহান বলেন, ‘ভালো দিক হল আমরা যে কৌশলগত ভুল করেছি তা বুঝতে পেরে সংশোধন করতে পেরেছি, তারপর দুই দিন পরে আবার বাস্তবায়ন করতে পেরেছি এবং আমাদের সমস্ত বিমান আবার উড়িয়েছি।’

উল্লেখ্য, ২২ এপিল পহেলগাঁও কাণ্ডের জবাবে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতের বাহিনী। তার পর থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

Post Views: 180

Continue Reading

Previous: বাতাবী লেবুর গাছ
Next: আবারও করোনা আক্রান্ত আইআইটি খড়গপুরের গবেষক ছাত্র !

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.