Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজাভাতখাওয়ার জঙ্গলে মোটা অঙ্কের এন্ট্রি ফি, রুষ্ট মমতা

রাজাভাতখাওয়ার জঙ্গলে মোটা অঙ্কের এন্ট্রি ফি, রুষ্ট মমতা

Online Desk জানুয়ারি 22, 2025
FotoJet.jpg

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: রাজাভাতখাওয়ার জঙ্গলে পর্যটকদের গাড়ি পিছু ‘এন্ট্রি ফি’ ২৫০০! শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে একজন যোগদানকারী মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেন, ‘সংরক্ষিত বনাঞ্চলে ঘুরতে গেলে পর্যটকদের মাথাপিছু এবং গাড়িপিছু মোটা অঙ্কের টাকা আর্থিক গুনাগার দিতে হচ্ছে’।
এরপর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দেন, ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের কাছ থেকে বাড়তি কোনও টাকা নেওয়া যাবে না। একইসঙ্গে বন দফতরকে নিশানা করে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বন দফতর কি সরকারের বাইরে নাকি’?
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেন, ‘রাজাভাতখাওয়ার জঙ্গলে পর্যটকদের গাড়ি নিয়ে যেতে হলে মাথাপিছু ২৫০০ টাকা দিতে হয়’। একথা শোনামাত্র মুখ্যমন্ত্রী বন দফতরের কাছে জানতে চান, ‘কেন টাকা দিতে হয়? কার অনুমতিতে টাকা নেওয়া হয়? এই নিয়ম কে ঠিক করেছে’?
মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে বন দফতরের এক কর্তা বলেন, ‘মাথাপিছু এবং গাড়ির এন্ট্রি ফি পিছু দুই থেকে আড়াই হাজার টাকা গুনাগার দিতে হবে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এই সিদ্ধান্ত নিয়েছেন। এসম্পর্কিত তালিকাও তৈরি করা হয়েছে। তাতে এলাকাভিত্তিক এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে’।
শুনে রুষ্ট মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘বাড়তি টাকা কেন দিতে হবে পর্যটকদের? বন দফতর কি রাজ্য সরকারের বাইরে? ওরা আমাদের বিষয়টা জানাবে না? পর্যটকদের কাছ থেকে বাড়তি কোনও টাকা নেওয়া যাবে না’।

Post Views: 83

Continue Reading

Previous: ফের আইএসএলে রেফারি বিতর্ক! ইস্টবেঙ্গল ম্যাচে লাল কার্ড বদলে হল হলুদ
Next: জয়নগরে এক মহিলাকে কুপিয়ে খুন,ধানের খেত থেকে দেহ উদ্ধার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.