Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত নারীর বিরুদ্ধে অপরাধ রেকর্ড হয়েছে ১২.৪৫ লক্ষ: স্বরাষ্ট্র মন্ত্রক

২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত নারীর বিরুদ্ধে অপরাধ রেকর্ড হয়েছে ১২.৪৫ লক্ষ: স্বরাষ্ট্র মন্ত্রক

Online Desk আগস্ট 19, 2025
rape-dd.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা রেকর্ড হয়েছে ১২,৪৫,০৩৭টি। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় সরকার এই তথ্য জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়ার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার এই তথ্য জানিয়েছেন। পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের মতো আদিবাসী ও গ্রামীণ অঞ্চলে যৌন সহিংসতার ঘটনা বৃদ্ধির বিষয়ে জুন প্রশ্ন করেন। তার জবাবে, বান্দি সঞ্জয় কুমার লিখিত জবাবে মেনে নেন সাম্প্রতিক বছরগুলিতে নারীর বিরুদ্ধে অপরাধের ঘটনা বেড়েছে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি- এর তথ্য অনুসারে, ২০২০ সালে নারীর বিরুদ্ধে অপরাধের ঘটনা রেকর্ড হয়েছিল ৩,৭১,৫০৩টি। যা ২০২১ সালে বেড়ে হয় ৪,২৮,২৭৮ এবং ২০২২ সালে হয় ৪,৪৫,২৫৬টি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘পুলিশ’ এবং ‘জনশৃঙ্খলা’ সংবিধানের রাজ্য তালিকার আওতায় এবং আইনশৃঙ্খলার দায়িত্ব মূলত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপর বর্তায়। তবে কেন্দ্র ফৌজদারি আইন সংশোধন, তহবিল, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সরঞ্জাম এর মাধ্যমে তাদের সমর্থন করে।

উল্লেখ্য, সম্প্রতি আনা ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম-এর সংস্কারগুলি তুলে ধরে কুমার বলেন যে এই আইনগুলি সহজ অনলাইন রিপোর্টিং, জিরো এফআইআরের বিধান, নারী এবং দুর্বল গোষ্ঠীগুলিকে থানায় উপস্থিত হতে অব্যাহতি দেওয়া, সময়মত ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং তদন্ত ও বিচারের জন্য কঠোর সময়সীমা নিশ্চিত করে।

Post Views: 168

Continue Reading

Previous: মধ্যমগ্রাম বোমা বিস্ফোরক কান্ডে নয়া মোড়; বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই বিস্ফোরনের পরিকল্পনা
Next: বুলা চৌধুরীর বাড়ির পর ফের চুরি এবার কোন্নগরে ! উত্তরপাড়া থানার তৎপরতা নিয়ে প্রশ্ন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.