Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বুলা চৌধুরীর বাড়ির পর ফের চুরি এবার কোন্নগরে ! উত্তরপাড়া থানার তৎপরতা নিয়ে প্রশ্ন

বুলা চৌধুরীর বাড়ির পর ফের চুরি এবার কোন্নগরে ! উত্তরপাড়া থানার তৎপরতা নিয়ে প্রশ্ন

Online Desk আগস্ট 19, 2025
Sunanda-2.jpg

নিজস্ব সংবাদদাতা, হুগলি : হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ির পর এবার কোন্নগরে নাট্য শিল্পীর বাড়িতেও চুরি। শিল্পীর ভাইয়ের ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সেই উত্তরপাড়া থানা এলাকায় বার বার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে!

কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড মাস্টার পাড়ার বাসিন্দা নাট্য শিল্পী অভিরূপ গুপ্ত। তার মেজো ভাই অভিজিৎ গুপ্ত মারা গিয়েছেন। ভাইয়ের স্ত্রী শিপ্রা গুপ্ত বাড়ির একাংশে বসবাস করেন। অভিরূপ বাবু জানান, নাতনি হওয়ায় ব্যারাকপুরে মেয়ের বাড়ি গিয়েছেন মেজো ভাইয়ের স্ত্রী। তার বাড়ি তালা দেওয়া ছিল। পিছনের গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর। ঘরের আলমারির চাবি খুলে সোনার গহনা টাকা মূল্যবান জিনিস নিয়ে যায়। রবিবার সন্ধায় চুরি হয়ে থাকতে পারে বলে অনুমান। সোমবার সন্ধার পর বিষয়টি নজরে আসতেই উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসে তদন্তে।

 

নাট্য শিল্পী বলেন, ঘরে যে ভাবে ঢুকেছে, আলমারি না ভেঙে চাবি দিয়ে খুলেছে, কোথায় কি জিনিস থাকে তা জানত দুষ্কৃতি। তাই মনে হয় কোনো পরিচিত কারো কাজ। অচেনা কেউ এটা করতে পারেনা।

পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদক চুরির ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ তৎপরতার সঙ্গে চোর ধরে পদক উদ্ধার করেছে। তেমনই এই চুরিরও কিনারা করবে আশা করব। প্রতিবেশি অর্নব দাস বলেন, মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। উত্তরপাড়ায় হচ্ছে কি ? বাড়িতে তালা মেরে কোথাও যাওয়া যাবে না।

ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী বলেন, পুলিশ এবং পরিবারের অনুমান খুব পরিচিত কারোর কাজ। একজনকে পুলিশ আটক করেছে শুনেছি। সব জায়গায় সিসি ক্যামেরা নেই। গত এক বছরের কোন্নগরে কিছু ঘটনা ঘটেছে যেগুলো না হলেই ভালো। পুলিশকে আরও সক্রিয় হতে হবে। টহলদারি বাড়াতে হবে।

Post Views: 252

Continue Reading

Previous: ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত নারীর বিরুদ্ধে অপরাধ রেকর্ড হয়েছে ১২.৪৫ লক্ষ: স্বরাষ্ট্র মন্ত্রক
Next: শত্রুর ক্ষেপণাস্ত্রকে মাঝ-আকাশে ধ্বংস করবে ভারতের প্রস্তাবিত ‘সুদর্শন চক্র’

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026
kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.