Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ৩২ লক্ষ টাকা আত্মসাৎ করতে মাকে খুন দত্তক সন্তানের, মৃত্যুদণ্ড দিল আদালত

৩২ লক্ষ টাকা আত্মসাৎ করতে মাকে খুন দত্তক সন্তানের, মৃত্যুদণ্ড দিল আদালত

Online Desk জুলাই 24, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: মায়ের নামে ৩২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ছিল। আর তা আত্মসাৎ করতে মাকেই খুন করে দিল দত্তক সন্তান। শুধু তাই নয় মাকে খুন করে তাঁকে দেওয়ালে পুঁতে দিয়েছিল গুণধর ছেলে! অবশেষে অভিযুক্ত ছেলেকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০ বছর আগে অভিযুক্ত ছেলেকে গোয়ালিওরের এক অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন ঊষা দেবী এবং তাঁর স্বামী ভূবেন্দ্র পাচৌরি। ওই ছেলের নাম দীপক বলে জানিয়েছে পুলিশ। ২০২১ সালে ভূবেন্দ্র পাচৌরির মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া ফিক্সড ডিপোজিট থেকে দীপক প্রায় ১৭ লক্ষ টাকা তুলে নেয়। সেই টাকা শেয়ার মার্কেটে ঢালে দীপক। হাতে টান পড়ায় মায়ের জমানো ৩২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের ওপর নজর পড়ে তার। তার মায়ের এই টাকার একমাত্র নমিনি ছিল দীপক। দ্রুত নিজের হাতে টাকা পেতে তাই মাকে খুন করে দেয় সে। ৬ মে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেয় সে। এর পর মৃত্যু নিশ্চিত করতে লোহার রড দিয়ে চেপে ধরে। দমবন্ধ হয়ে মৃত্যু হয় ঊষা দেবীর। দেহ নিয়ে লাল কাপড়ে মুড়ে সিঁড়ির নীচে পুঁতে দেয় সে। অবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে গোটা ঘটনার কথা স্বীকার করে নেয় দীপক।

কী ভাবে প্রকাশ্যে এল ঘটনার কথা? সরকারি আইনজীবী জানান, ২০২৪ সালের ৮ মে শেওপুর কোতওয়ালি থানায় মায়ের নামে নিখোঁজ ডায়েরি করে দীপক। কিন্তু তার বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করেন তদন্তকারীরা। পরে জেরায় খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত।

Continue Reading

Previous: ওবিসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য
Next: পণ না পেয়ে নিজের সন্তানকে উল্টো করে ঝুলিয়ে রাস্তায় ঘরালো বাবা; অভযুক্তকে কাউন্সেলিং সেন্টারে পাঠানো হয়েছে

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.