Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওবিসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

ওবিসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

Online Desk জুলাই 24, 2025
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। নতুন তালিকা নিয়ে কলকাতা হাইকোর্ট যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, তা বাতিলের আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, মামলা দায়েরের অনুমতি দিয়েছে শীর্ষ আদালত।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে মামলা দায়েরের আর্জি জানান বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি দায়েরের আর্জি জানান তিনি। মামলাটি যাতে দ্রুত শুনানি হয়, তার আবেদন জানিয়ে কপিল সিব্বল বলেন, ‘সমস্ত নিয়ম মেনেই নতুন তালিকা তৈরি হয়েছে। অথচ হাইকোর্ট বলছে, নিয়ম মানা হয়নি।’ সূত্রের খবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সোমবার মামলাটির শুনানি হতে পারে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে রাজ্য সরকার যত ওবিসি শংসাপত্র ইস্যু করেছে ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট তা বাতিল করে রায় দেয়। আদালত নির্দেশ দেয়, রাজ্যকে নতুন করে তালিকা তৈরি করার জন্য। সেই নির্দেশ অনুযায়ী কাজ শুরু হলেও আদালতে আবার মামলা দায়ের হয়। অভিযোগ তোলা হয়, নিয়ম মেনে সব কাজ হয়নি। রাজ্য ও অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশন জানায়, সমস্ত নিয়ম মেনেই সমীক্ষা করা হয়েছে এবং তার রিপোর্ট পেশ হয়েছে। এই আবহে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানায় হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতে গেল সুপ্রিম কোর্ট।

Post Views: 172

Continue Reading

Previous: ইতালির ব্যস্ত হাইওয়েতে আছড়ে পরল বিমান; দুর্ঘটনায় মৃত প্রৌঢ় দম্পতি
Next: ৩২ লক্ষ টাকা আত্মসাৎ করতে মাকে খুন দত্তক সন্তানের, মৃত্যুদণ্ড দিল আদালত

সম্পর্কিত গল্প

OPP.jpg

ভূপেন্দ্র যাবদের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026

You may have missed

OPP.jpg

ভূপেন্দ্র যাবদের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.