Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • SCO সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া বার্তা, রাজনাথের নিশানায় পাকিস্তান

SCO সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া বার্তা, রাজনাথের নিশানায় পাকিস্তান

Online Desk জুন 26, 2025
rajnath-singh.png

ওঙ্কার ডেস্ক: চিনের কুইংদাওয়ে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রামনাথ সিং সন্ত্রাসবাদ নিয়ে স্পষ্ট বার্তা দিল। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোনও দেশের নাম না করলেও তাঁর ভাষণের মূল লক্ষ্য যে ছিল পাকিস্তান, তা বুঝতে অসুবিধা হয়নি। রাজনাথ বলেন, “সন্ত্রাসবাদকে ভারত কোনওদিন সমর্থন করেনি, আর করবেও না। সন্ত্রাস ও শান্তি একসঙ্গে চলতে পারে না। আমরা জঙ্গিপনাকে একেবারেই বরদাস্ত করব না।’’ তিনি SCO-কে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যাবস্থাপনা নেওয়ার প্রস্তাব দেন।
এদিন SCO-র পক্ষ থেকে প্রকাশিত হতে যাওয়া একটি যৌথ বিবৃতিতে ভারতের অবস্থানকে হালকা করে দেখানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। ফলস্বরূপ, রাজনাথ সিং সেই বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করেন। ভারতের এই অসন্তোষের জেরে শেষ পর্যন্ত SCO যৌথ বিবৃতি প্রকাশ না করার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে সম্প্রতি পহলগামে লস্কর-ই-তোইবার হামলার প্রসঙ্গ টেনে রাজনাথ সন্ত্রাসবাদীদের রাষ্ট্রীয় মদতের কড়া সমালোচনা করেন। নাম না করেই পাকিস্তানের উদ্দেশে তাঁর কটাক্ষ, “জঙ্গিদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার, আর্থিক মদত, প্রশিক্ষণ ও আশ্রয় দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা আন্তর্জাতিক নিরাপত্তার পক্ষে ভয়ানক বিপদ।”
এই সফরে রাজনাথ সিংয়ের চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন-এর সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। বৈঠকে ভারত-চিন সামরিক যোগাযোগ নতুনভাবে চালু করার বিষয়ে আলোচনা হতে পারে। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর এই প্রথমবার এত উচ্চপর্যায়ে মুখোমুখি আলোচনার সুযোগ তৈরি হয়েছে।
SCO-র দশটি সদস্য দেশের মন্ত্রীদের উপস্থিতিতে রাজনাথ সিংয়ের বক্তব্যে স্পষ্ট হয় যে সন্ত্রাসবাদ নিয়ে কোনও আপস করতে চায় না ভারত। আর যারা একদিকে শান্তির কথা বলে, অন্যদিকে জঙ্গিদের সমর্থন জোগায়, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যাবস্থা নিতে হবে।

Post Views: 294

Continue Reading

Previous: ৮ জুন পালিত হবে ‘নতুন বাংলাদেশ’, অন্তরবর্তী সরকারের ঘোষণার পরই তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া বাংলাদেশে
Next: রাস্তা সারাইয়ের দাবীতে পথ অবরোধ, থানার আইসিকে কাদা রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য করলেন গ্রামবাসীরা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.