Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ৮ জুন পালিত হবে ‘নতুন বাংলাদেশ’, অন্তরবর্তী সরকারের ঘোষণার পরই তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া বাংলাদেশে

৮ জুন পালিত হবে ‘নতুন বাংলাদেশ’, অন্তরবর্তী সরকারের ঘোষণার পরই তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া বাংলাদেশে

Online Desk জুন 26, 2025
YUNUS-NB.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে গত বছরের ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের স্মৃতিকে মনে রাখতে এবার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ’ দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তরবর্তী সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ প্রশাসন শাখা থেকে এই মর্মে একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে প্রবল রাজনৈতিক আলোড়ন। গত বছর ৫ আগস্ট ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। ঠিক তিনদিন পর, ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সেই দিনটিকেই এবার ‘নতুন বাংলাদেশ’ দিবস হিসেবে উদযাপন করতে চলেছে প্রশাসন।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, “প্রতি বছর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ’ দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালিত হবে। এই দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশ-বিদেশের সব বাংলাদেশ হাইকমিশন ও দূতাবাসেও দিনটি পালন করা হবে।” একই সঙ্গে সরকার ১৬ জুলাই দিনটিকে ‘আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তও জানিয়েছে। বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। ছাত্রদের সাহসিকতার প্রতীক হয়ে দাঁড়ানো সেই সাহসী যুবকের স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তে বিরোধী দলগুলি বিস্মিত। তাদের দাবি, “এই ধরনের সিদ্ধান্ত দেশকে আরও মেরুকরণের দিকে নিয়ে যাবে। জাতীয় ইতিহাসকে রাজনৈতিক প্রভাবের ছায়ায় ঢেকে ফেলা উচিত নয়।” তারা আরও প্রশ্ন তুলেছে, “কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই শুধুমাত্র রাজনৈতিক আবেগে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা কতটা যুক্তিসঙ্গত? অন্যদিকে সরকারপক্ষের মতে, “জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এক নতুন পথচলার সূচনা করেছে”। জনগণের শক্তিতে রচিত ইতিহাসকে সম্মান জানাতে ‘নতুন বাংলাদেশ’ দিবস অপরিহার্য। এই দিন গণতন্ত্র, জবাবদিহি ও স্বচ্ছতার প্রতীক হয়ে উঠবে এমনটাই দাবি করেছে অন্তরবর্তী সরকার।

Post Views: 218

Continue Reading

Previous: বদ্রীনাথ যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, অলকানন্দায় পড়ে মৃত ১, নিখোঁজ ১০
Next: SCO সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া বার্তা, রাজনাথের নিশানায় পাকিস্তান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.