Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বদ্রীনাথ যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, অলকানন্দায় পড়ে মৃত ১, নিখোঁজ ১০

বদ্রীনাথ যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, অলকানন্দায় পড়ে মৃত ১, নিখোঁজ ১০

Online Desk জুন 26, 2025
rudraprayag.png

ওঙ্কার ডেস্ক: বদ্রীনাথ দর্শনে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই একটি বাস। বৃহস্পতিবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ঘোলথিরের কাছে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটক বাস অলকানন্দা নদীতে পড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ অন্তত ১০ জন। চলছে উদ্ধার অভিযান। বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যাত্রীরা মূলত বদ্রীনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে অনুমান। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের খোঁজে নদীতে নামানো হয়েছে বিশেষ ডুবুরি দল।
উত্তরাখণ্ড পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) নীলেশ আনন্দ ভারানে জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, পাহাড়ি রাস্তার বাঁকে পৌঁছে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলস্বরূপ বাসটি সোজা গিয়ে পড়ে অলকানন্দা নদীর খরস্রোতায়।” তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলে থাকা গাড়োয়াল বিভাগের কমিশনার বিজয়শঙ্কর পাণ্ডে বলেন, “এই মুহূর্তে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিখোঁজ যাত্রীদের অবস্থান এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। খরস্রোতা নদী এবং দুর্গম পাহাড়ি রাস্তা উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে, কিন্তু আপতকালীন তৎপরতায় অভিযান চলছে।” দুর্ঘটনার সময় নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজে বারবার বিঘ্ন ঘটছে। কিন্তু SDRF ও পুলিশ বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। আবহাওয়া ও নদীর স্রোতের গতি পর্যবেক্ষণ করে চলেছে অভিযান। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি এক্স হ্যান্ডলে এই দুর্ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, “রুদ্রপ্রয়াগে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের তৎপরতায় উদ্ধারকার্য চালানো হচ্ছে। SDRF ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত। স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উদ্ধার কাজের উপর নজর রাখা হচ্ছে। সকলে নিরাপদে থাকুন, এই প্রার্থনা করছি।”

Post Views: 213

Continue Reading

Previous: রথযাত্রায় দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর
Next: ৮ জুন পালিত হবে ‘নতুন বাংলাদেশ’, অন্তরবর্তী সরকারের ঘোষণার পরই তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া বাংলাদেশে

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.