Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পকসো মামলায় গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে! আদালতের রায়ে ১৪ দিনের জেল হেফাজত

পকসো মামলায় গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে! আদালতের রায়ে ১৪ দিনের জেল হেফাজত

Online Desk মে 17, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: পকসো যৌন মামলায় গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভগীরথ সাই। গভির রাতে তাঁকে মেডচলের ম্যাজিস্ট্রেটের বাসভবনে তোলা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২৯ মে পর্যন্ত তাঁকে জুডিশিয়াল কাস্টডিতে থাকতে হবে। ১৭ মে এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, তিনি ওই নাবালিকাকে যৌন নির্যাতন করেন। নাবালিকার বয়ান রেকর্ড করার পর পুলিশ আরও কড়া হয়। তদন্তে নেমে পুলিশ ভাগিরথ কে গ্রেফতার করতে একাধিক টিম গঠন করে। এরপর তাঁকে করিমনগর, দিল্লি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চলে। শেষ পর্যন্ত নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে নার্সিঙ্গি থানার অন্তর্গত মাঞ্চিরেভুলা এলাকা থেকে তাঁকে আটক করে সাইবারাবাদ পুলিশের স্পেশাল অপারেশন টিম। এরপর পেটবশিরাবাদ থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি নিজের দোষের কথা স্বীকার করে নিয়েছেন। যদিও তাঁর আইনজীবী করুণাসাগরের বক্তব্য, ভগীরথ স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। তাঁর কথায়, “আমরা বিচারব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রাখছি। শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হব।”
ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে শুরু হয়ে রাজনৈতিক চাপানউতর। এরই মধ্যেই তেলঙ্গানা রক্ষণা সেনার প্রধান কে কবিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে বন্দি সঞ্জয় কুমারকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়েছেন। তাঁর যুক্তি, ও তদন্তের স্বার্থে ‘মন্ত্রী’ পদে থাকা উচিত নয় সঞ্জয়ের।

Post Views: 81

Continue Reading

Previous: ৩২তম এভারেস্ট জয় কিংবদন্তি কামি রিতার ! ভাঙলেন নিজেরই রেকর্ড
Next: মোদীর সংযুক্ত আরব আমিরাত সফর, বাণিজ্যে স্থিতিশীলতা ও সম্প্রসারণের উজ্জ্বল ইঙ্গিত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.