Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০২৫ সালে ৩২৫৮ জন ভারতীয়কে মার্কিন মুলুক থেকে বহিষ্কার করা হয়েছে: জয়শঙ্কর

২০২৫ সালে ৩২৫৮ জন ভারতীয়কে মার্কিন মুলুক থেকে বহিষ্কার করা হয়েছে: জয়শঙ্কর

Online Desk ডিসেম্বর 4, 2025
s-jaishankar-ee.jpg

ওঙ্কার ডেস্ক: ২০০৯ সাল থেকে মোট ১৮৮২২ জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। তার মধ্যে ৩২৫৮ জনকে ২০২৫ সালে ট্রাম্পের দেশ থেকে তাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সংসদে এই তথ্য জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

রাজ্যসভায় এদিন এক প্রশ্নের জবাবে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, রাজ্য সরকার এবং জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মানব পাচার সংক্রান্ত মামলাগুলির তদন্ত করেছে, যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে পাঞ্জাবে। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে বিদেশমন্ত্রী জানান, ‘২০০৯ সাল থেকে মোট ১৮৮২২ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ২০২৩ সালে ৬১৭ জন ভারতীয়কে মার্কিন মুলুক থেকে ফেরত পাঠানো হয়েছিল। ২০২৪ সালে এই সংখ্যাটা ছিল ১৩৬৮। তিনি বলেন, ‘২০২৫ সালের জানুয়ারি থেকে মোট ৩২৫৮ জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০৩২ জনকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে চাপিয়ে বহিষ্কার করা হয়েছিল। বাকি ১২২৬ জনকে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অথবা মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) পরিচালিত চার্টার ফ্লাইটে এসেছিলেন।

এস জয়শঙ্কর আরও বলেন, কয়েক বছর আগে এনআইএ মানব পাচার বিরোধী একটি বিভাগ তৈরি করেছিল। রাজ্য সরকারগুলিও মানব পাচার সংক্রান্ত মামলার তদন্ত শুরু করেছে। তাঁর কথায়, ‘এনআইএ ২৭টি মানব পাচারের মামলা নথিভুক্ত ও তদন্ত করেছে, যার ফলে ১৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৩২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এনআইএ ৭ আগস্ট হরিয়ানা ও পাঞ্জাবে দুই গুরুত্বপূর্ণ পাচারকারীকে এবং তারপরে হিমাচল প্রদেশে ২ অক্টোবর আরও দুজনকে গ্রেফতার করেছে।’

Post Views: 205

Continue Reading

Previous: শীতেই মুক্তি পাচ্ছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’, সমাজমাধ্যমে একাধিক ছবি পোস্ট কলাকুশলীদের
Next: উত্তরপ্রদেশের বিজেপি নেত্রীর ফ্ল্যাট থেকে দেহব্যবসা চক্র ফাঁস; এলাকায় চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

supreme-1280.jpg

‘বিক্ষোভ হলেই লাঠিচার্জ করা যায় না’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 27, 2026
e-20.jpg

ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে আত্মপ্রকাশ ‘ই-২০ জনতা পার্টি’র

Online Desk জুলাই 27, 2026
mera-.png

দেশের জন্য স্বর্ণপদক মিরা বাঈ চানুর; আশায় ভারতের অ্যাথলেটিক্সরা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

supreme-1280.jpg

‘বিক্ষোভ হলেই লাঠিচার্জ করা যায় না’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 27, 2026
diamond.jpg

মালিতে ভারতীয় বংশোদ্ভূত হীরে ব্যবসায়ীকে অপহরণ, ৪৪ কোটি দেওয়ার পর মুক্তি

Online Desk জুলাই 27, 2026
e-20.jpg

ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে আত্মপ্রকাশ ‘ই-২০ জনতা পার্টি’র

Online Desk জুলাই 27, 2026
mera-.png

দেশের জন্য স্বর্ণপদক মিরা বাঈ চানুর; আশায় ভারতের অ্যাথলেটিক্সরা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.