Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তীর্থযাত্রায় গিয়ে ভারতীয় শিখ মহিলার ইসলাম গ্রহণ, বিয়ে করলেন পাক নাগরিককে

তীর্থযাত্রায় গিয়ে ভারতীয় শিখ মহিলার ইসলাম গ্রহণ, বিয়ে করলেন পাক নাগরিককে

Online Desk নভেম্বর 15, 2025
marriage.jpg

ওঙ্কার ডেস্ক: গুরু নানক দেবের প্রকাশ পর্ব উদযাপনে অংশ নিতে পাকিস্তানে গিয়েছিল ভারতীয় শিখ সম্প্রদায়ের একটি দল। সেই তীর্থযাত্রায় গিয়ে নিখোঁজ হয়েছিলেন এক ভারতীয় শিখ মহিলা। অবশেষে তাঁর হদিশ মিলল। সেই সঙ্গে জানা গিয়েছে, তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। পাকিস্তানের এক নাগরিককে বিয়েও করেছেন ওই মহিলা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই মহিলার নাম সরবজিৎ কৌর। পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা তিনি, বয়স ৫২ বছর। অন্যান্য শিখ তীর্থযাত্রীদের সঙ্গে তিনি গত ৪ নভেম্বর ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। চলতি বছরে গুরু নানক দেবের ৫৫৫তম জন্মবার্ষিকী উদযাপনে অংশ নিতে শিখ সম্প্রদায়ের মানুষজন প্রতিবেশী দেশে গিয়েছিলেন। পাকিস্তানে প্রায় ১০ দিন কাটানোর পর ১৩ নভেম্বর ১,৯৯২ জন শিখ তীর্থযাত্রীর দল ভারতে ফিরে আসে। কিন্তু ফেরেননি কৌর। উর্দু ভাষায় একটি ‘নিকাহনামা’ (ইসলামিক বিবাহ চুক্তি) প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হয়েছে সরবজিৎ কৌর লাহোর থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে শেখুপুরার বাসিন্দা নাসির হুসেনকে বিয়ে করেছেন। শুধু তাই নয়, বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হওয়ার পর কৌর নতুন নাম গ্রহণ করেছেন, তাঁর নয়া নাম নূর। যদিও যে নথিটি প্রকাশ্যে এসেছে তা যাচাই করেনি ওঙ্কার বাংলা।

সূত্রের খবর, সরবজিৎ কৌর বিবাহবিচ্ছিন্না ছিলেন। তাঁর দুই সন্তান রয়েছে ওই মহিলার প্রাক্তন স্বামী কর্নাইল সিং প্রায় ৩০ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। কৌরের পাসপোর্ট পাঞ্জাবের মুক্তসর জেলা থেকে ইস্যু করা হয়েছিল। নথিপত্র থেকে জানা যায়, তিনি পাকিস্তানে নিখোঁজ হন। পাকিস্তান থেকে ভারতে ফিরে আসার কোনও রেকর্ডে নেই। সরবজিৎ কৌর ভারতে না ফেরায় এ দেশের ইমিগ্রেশন বিভাগ পাঞ্জাব পুলিশকে জানায়। এর পর পুলিশ অন্যান্য ভারতীয় সংস্থাগুলিকেও রিপোর্ট পাঠায়। ইতিমধ্যে ভারতের তরফে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিষয়টি জানিয়ে।

Post Views: 208

Continue Reading

Previous: ভোট জিতেই বিদ্রোহীদের বিরুদ্ধে খড়গহস্ত বিহার বিজেপি ! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে বরখাস্ত
Next: দিল্লি বিস্ফোরণ কান্ডে গ্রেফতার বাংলার নিশার; নাম জড়িয়েছে মুর্শিদাবাদের পরযায়ী শ্রমিকেরও

সম্পর্কিত গল্প

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.