Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোট জিতেই বিদ্রোহীদের বিরুদ্ধে খড়গহস্ত বিহার বিজেপি ! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে বরখাস্ত

ভোট জিতেই বিদ্রোহীদের বিরুদ্ধে খড়গহস্ত বিহার বিজেপি ! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে বরখাস্ত

Online Desk নভেম্বর 15, 2025
Bihar.jpg

ওঙ্কার ডেস্ক : নির্বাচনে জয়লাভের একদিন পরই বিজেপি বিহারের বিদ্রোহী নেতাদের দিকে দৃষ্টি ফেরাল। দলবিরোধী কার্যকলাপের জন্য বরখাস্ত করা হল তিন নেতা্কে। যার মধ্যে রয়েছন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংও। বাকি দুজন হলেন- বিধানসভা পরিষদের সদস্য অশোক আগরওয়াল এবং কাটিহারের মেয়র ঊষা আগরওয়াল।

শনিবার সকালে বিহার বিজেপির রাজ্য সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অরবিন্দ শর্মা এই তিন নেতা্র কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছন। বলা হয়েছে, কেন তাঁদের দল থেকে বরখাস্ত করা হবে না সে ব্যাপারে এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। নোটিশের বয়ানটি এরকম- “আপনারা দলবিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছেন। এটি শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়ে। দল এটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। কারণ, এতে দলের ক্ষতি হয়েছে। অতএব, নির্দেশ অনুসারে, আপনাকে দল থেকে বরখাস্ত করা হচ্ছে এবং কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে না তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অতএব, এই চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যে দয়া করে আপনার অবস্থান স্পষ্ট করুন।” জানা গেছে, ইতিমধ্যে এই নোটিশ পৌঁছে গেছে আর কে সিং এবং ঊষা আগরওয়ালের কাছে। সূত্রের খবর, তাদের কাছে এই কারণ দর্শানোর চিঠি একটি নিছক প্রক্রিয়া। শেষ পর্যন্ত যে তাঁদের বহিষ্কার করা হবে এটা নিশ্চিত।

বিহারের আরার প্রাক্তন সাংসদ আর কে সিং-এর বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে তিনি বিজেপি এবং সরকারের সমালোচনামূলক বক্তব্য দিয়ে আসছিলেন। তিনি এনডিএ নেতৃত্বকে নানান ভাবে প্রশ্নবিদ্ধ করে আসছিলেন। বিহার সরকারের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছিলেন। প্রাক্তন কূটনীতিক আর কে সিং মনমোহন সিংয়ের আমলে স্বরাষ্ট্রসচিব ছিলেন। তিনি ২০১৩ সালে বিজেপিতে যোগ দেন এবং ২০১৪ এবং ২০১৯ সালে দুবার আরার সাংসদ হন। ২০১৭ সালে, তিনি মোদী মন্ত্রিসভায় বিদ্যুৎমন্ত্রী হন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি তার আসনটি হেরে যান।

Post Views: 135

Continue Reading

Previous: বিহারে মহিলা ভোটারের উপর ভর করে জিতেছে নিতিশ-জোট; বাংলার জন্য কি ভাবছে কেন্দ্রীয় মন্ত্রক
Next: তীর্থযাত্রায় গিয়ে ভারতীয় শিখ মহিলার ইসলাম গ্রহণ, বিয়ে করলেন পাক নাগরিককে

সম্পর্কিত গল্প

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026

You may have missed

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.