Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় তৈরি যুদ্ধ জাহাজ ‘খঞ্জর’ ও ‘কোরা’ ! শীতের শহরে দর্শনার্থীদের নতুন বিস্ময়

কলকাতায় তৈরি যুদ্ধ জাহাজ ‘খঞ্জর’ ও ‘কোরা’ ! শীতের শহরে দর্শনার্থীদের নতুন বিস্ময়

Online Desk নভেম্বর 29, 2025
Khanjar-Kora.jpg

মাহাবুব মোল্লা

কলকাতায় তৈরি হয়েছিল ভারতীয় নৌ বাহিনীর দুই যুদ্ধ জাহাজ ‘আইএনএস খঞ্জর’ এবং ‘আইএনএস কোরা’। সাধারণ মানুষ যাতে দর্শন করার সুযোগ পান, সে কারণে খিদিরপুর ডকে বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হল এই দুই যুদ্ধজাহাজ। আগামী ৪ ডিসেম্বর নেভি ডে, তার আগে নৌবাহিনী সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রবিবার পর্যন্ত এই যুদ্ধজাহাজ দর্শনের সুযোগ পাবেন মানুষ।

আইএনএস খঞ্জর তৈরি করেছিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। স্বদেশী প্রযুক্তিতে এই যুদ্ধজাহাজটি ১৯৯১ সালে ২২ অক্টোবর তৈরি করা হয়েছিল। এটি ‘গ্রে ফেরারি’ নামেও পরিচিত। এর স্লোগান হল ‘সেরার থেকেও ভালো’। যুদ্ধজাহাজটি ভারতীয় সেনাবাহিনীর কুমায়ুন এবং নাগা রেজিমেন্টের অধীনে রয়েছে। এর বর্তমান কমান্ডার রনি চৌপু। আইএনএস খঞ্জরের কমান্ডিং অফিসার বলেন, ‘এই জাহাজটি ৩৪ বছর বয়সী এবং গত ৩৪ বছর ধরে, আইএনএস খঞ্জর সমগ্র ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কভার করেছে।’ চৌপু আরও বলেন, খঞ্জর একটি গাইডেড-মিসাইল কর্ভেট যা আধুনিক সেন্সর দিয়ে সজ্জিত। এটি জলদস্যু বিরোধী অভিযান, মানবিক সহায়তা বা দুর্যোগে ত্রাণকাজের জন্য এটি প্রস্তুত।

পাশাপাশি আইএনএস কোরাও গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত। ১৯৯৮ সালের ১০ আগস্ট এটি পথচলা শুরু করেছিল। জাহাজটির নামকরণের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে ‘কোরা’ শব্দটি। যা নেপালের জাতীয় তরবারি। জাহাজটির বর্তমান কমান্ডার চন্দন ঝা। তিনিই এটি পরিচালনা করেন। সাধারণ মানুষের জন্য এই দুই যুদ্ধজাহাজ খুলে দেওয়ার পর ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছেন বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা। যুদ্ধজাহাজ ঘিরে তরুণ প্রজন্মের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

Post Views: 133

Continue Reading

Previous: বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটজনক, সুস্থতা কামনায় প্রার্থনা ইউনুসের
Next: দিল্লি বিস্ফোরণে নাম জড়িয়েছিল আগে, সেই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ঘর থেকে উদ্ধার নগদ ১৮ লক্ষ টাকা

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.