Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটজনক, সুস্থতা কামনায় প্রার্থনা ইউনুসের

বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটজনক, সুস্থতা কামনায় প্রার্থনা ইউনুসের

Online Desk নভেম্বর 29, 2025
khaleda-yunus.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বিএনপি নেত্রীকে দেখতে শনিবার হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। খালেদা জিয়ার জন্য তিনি সবার কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হলেও স্থিতিশীল। চিকিৎসক ও নার্সদের নির্দেশ মেনে তিনি চলছেন বলে জানান নাসীরুদ্দিন। সমাজ মাধ্যমে এনসিপি নেতা লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল রয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি চিকিৎসক ও নার্সদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন। এই কঠিন সময়ে আমরা সবার কাছে বিনীত অনুরোধ করছি, তাঁর সুস্থতার জন্য দোয়া করুন। আপনাদের আন্তরিক দোয়া-ই এই মুহূর্তে তাঁর সর্বাধিক শক্তি ও সমর্থন।’

উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। সেই সঙ্গে বিএনপি নেত্রীর কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। হাসপাতাল সূত্রের খবর, একটি রোগকে লক্ষ্য করে ওষুধ দিলে আরেক সমস্যার উপর বিরূপ প্রভাব পড়ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জানিয়েছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ বলে। দুই দিনে তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলে জানায় বিএনপি নেতৃত্ব। প্রাক্তন প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

Post Views: 137

Continue Reading

Previous: গাজা-ইজরায়েল যুদ্ধে খন্ডিত হয়েছে মানবাধিকার; জাতিসংঘের তিন জনের পর্যবেক্ষক দলে প্রাক্তন ভারতীয় বিচারপতি
Next: কলকাতায় তৈরি যুদ্ধ জাহাজ ‘খঞ্জর’ ও ‘কোরা’ ! শীতের শহরে দর্শনার্থীদের নতুন বিস্ময়

সম্পর্কিত গল্প

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.