Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিস্ফোরণে নাম জড়িয়েছিল আগে, সেই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ঘর থেকে উদ্ধার নগদ ১৮ লক্ষ টাকা

দিল্লি বিস্ফোরণে নাম জড়িয়েছিল আগে, সেই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ঘর থেকে উদ্ধার নগদ ১৮ লক্ষ টাকা

Online Desk নভেম্বর 29, 2025
al-falah-d.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনার তদন্তে নয়া মোড়। এই ঘটনায় আগেই নাম জড়িয়েছিল হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের। এ বার তদন্তে নেমে ওই বিশ্ববিদ্যালয়ের ২২ নম্বর রুম থেকে উদ্ধার হল নগদ ১৮ লক্ষ টাকা। প্রসঙ্গত, ওই রুমটি ব্যবহার করতেন বিস্ফোরণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত শাহিন সাইদ। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে।

২২ নম্বর রুমটি আল-ফালাহ বিশ্ববিদ্যালয় শাহিন সাইদকে বরাদ্দ করেছিল। দিল্লি বিস্ফোরণের পর ওই মহিলা চিকিৎসক গ্রেফতার হওয়ার পর তদন্তকারীদের নজর এখন ওই রুমের দিকে। বৃহস্পতিবার, এনআইএ গোয়েন্দারা সাইদকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নিয়ে যান। যে রুমে তিনি থাকতেন এবং যে ক্লাসরুমে তিনি পড়াতেন সেই সব জায়গায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সূত্রের খবর, ২২ নম্বর রুমের ভিতরে আলমারির ভিতর থেকে প্লাস্টিকে মোড়া নগদ টাকা উদ্ধার হয়। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, সাইদ এই বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে পেয়েছে।

দিল্লি বিস্ফোরণের ঘটনায় ধৃত মুজাম্মিল শাকিল এবং আদিল আহমেদ রাঠোরের সঙ্গে শনিবার শাহিন সাইদকে আদালতে তোলা হয়। বিস্ফোরক বহন এবং বোমা সরবরাহের জন্য শাহিন সাইদ এবং মুজাম্মিল শাকিল একটি নতুন মারুতি সুজুকি ব্রেজা কিনেছিলেন। যা বত্রিশটি গাড়ির মধ্যে একটি ছিল বলে তদন্তকারীরা জানিয়েছিলেন। সূত্রের খবর, গত ২৫ সেপ্টেম্বর একটি শোরুমে সাইদ এবং শাকিল তাদের নতুন গাড়িটির সঙ্গে ছবি তুলেছিলেন। দুজনেই নগদ টাকায় গাড়িটি কিনেছিলেন বলে সূত্রের দাবি।

Post Views: 117

Continue Reading

Previous: কলকাতায় তৈরি যুদ্ধ জাহাজ ‘খঞ্জর’ ও ‘কোরা’ ! শীতের শহরে দর্শনার্থীদের নতুন বিস্ময়
Next: প্রেম থেকে পরিণয়, তারপর সন্ত্রাসবাদ; দিল্লি বিস্ফোরণ কান্ডের নেপথ্যে বড় ভূমিকা সাঈদ-শাকিল জুটির

সম্পর্কিত গল্প

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.