Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ন্যাটো দেশ গুলির উপর ক্ষোভ উগড়ে বিতর্কিত পোষ্ট প্রেসিডেন্ট ট্রাম্পের

ন্যাটো দেশ গুলির উপর ক্ষোভ উগড়ে বিতর্কিত পোষ্ট প্রেসিডেন্ট ট্রাম্পের

Online Desk জানুয়ারি 8, 2026
Trump.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ন্যাটোর ভূমিকা ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন। সমাজ মাধ্যমে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সক্রিয় সমর্থন না থাকলে ন্যাটো কার্যত গুরুত্বহীন হয়ে পড়বে। তাঁর কথায়, “আমেরিকা পাশে না থাকলে রাশিয়া বা চিনের মতো শক্তিধর দেশগুলি ন্যাটোকে কোনও গুরুত্বই দেবে না”। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প কার্যত ট্রান্স-আটলান্টিক সামরিক জোটের শক্তি ও প্রভাব নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
ট্রাম্প আরও বলেন, “ন্যাটোর সদস্য দেশগুলি আদৌ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে”। যদিও একইসঙ্গে তিনি দাবি করেন, “আমেরিকা ভবিষ্যতেও ন্যাটোকে সমর্থন করে যাবে”। তবে তাঁর বক্তব্যে বারবার এই অভিযোগ উঠে আসে যে, দীর্ঘদিন ধরে ন্যাটোর বেশিরভাগ সদস্য দেশ নিজেদের প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত অর্থ ব্যয় করেনি এবং মূল আর্থিক ও সামরিক বোঝা বইতে হয়েছে যুক্তরাষ্ট্রকেই। ট্রাম্পের দাবি, তাঁর আমলেই চাপ সৃষ্টি করে সদস্য দেশগুলিকে প্রতিরক্ষা বাজেট বাড়াতে বাধ্য করা হয়েছিল। তাঁর কথায়, অনেক দেশকে জিডিপির অন্তত দুই শতাংশ এমনকি পাঁচ শতাংশ পর্যন্ত প্রতিরক্ষা খাতে খরচ করতে রাজি করানো সম্ভব হয়েছিল।
এই মন্তব্যের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে ইউরোপের দেশগুলির মধ্যে। আবার অন্যদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে পুরনো আগ্রহ ফের আলোচনায়। ডেনমার্কের স্বশাসিত এই অঞ্চল ন্যাটোর অন্তর্ভুক্ত একটি দেশের অংশ। ট্রাম্প অতীতে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, ডেনমার্কের এই স্বশাসিত ভুখন্ড গ্রিনল্যান্ড ভৌগলিক ভাবে আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যবর্তী একালায় অবস্থান করে, ট্রাম্পের এই অগ্রাসনী মনোভাবকে আরও সংবেদনশীল করে তোলে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ন্যাটোর কোনও সদস্য দেশের ভূখণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের এ ধরনের আগ্রাসী অবস্থান জোটের ঐক্যকে গুরুতরভাবে দুর্বল করতে পারে।
ট্রাম্পের বক্তব্যে আরও একবার ব্যক্তিগত ক্ষোভও প্রকাশ পায়। তিনি দাবি করেন, বিভিন্ন আন্তর্জাতিক সঙ্কট সামাল দেওয়ার পরেও তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি। এই প্রসঙ্গ টেনে তিনি নিজের ভূমিকার স্বীকৃতি না পাওয়ার অভিযোগ করেন। তিনি দাবী করেন তাঁর তত্ত্বাবধানেই নাকি বিশ্ব রাজনীতিতে মোট আটটি যুদ্ধ থেমেছে। সেই কারনেই ২০২৫ এর নোবেল শান্তি পুরষ্কারের যোগ্য দাবিদার ছিলেন তিনি।

Post Views: 151

Continue Reading

Previous: আপাতত পারদ চড়বে না দক্ষিণবঙ্গে, জানাচ্ছে হাওয়া অফিস
Next: ভিন রাজ্যে থাকা ভোটারদের শুনানিতে আসতে হবে না, নয়া পরিকল্পনা কমিশনের

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.