Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভিন রাজ্যে থাকা ভোটারদের শুনানিতে আসতে হবে না, নয়া পরিকল্পনা কমিশনের

ভিন রাজ্যে থাকা ভোটারদের শুনানিতে আসতে হবে না, নয়া পরিকল্পনা কমিশনের

Online Desk জানুয়ারি 8, 2026
sir.jpg

ওঙ্কার ডেস্কঃ রাজ্যের বাইরে থাকা ভোটারদের এসআইআর শুনানিতে আসতে হবে না। শুনানির জন্য আসতে হবে না পরিযায়ী শ্রমিকদেরও। ভিন রাজ্যে থাকা ভোটারদের জন্য পোর্টাল বা হোয়াটসঅ্যাপ নম্বর চালু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, রাজ্যের বাইরে থাকা ব্যক্তিদের শুনানির নোটিশ পেলে তাদের নথি নিয়ে আসার দরকার নেই। একটি পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালে ‘লগ ইন’ করে নথি আপলোড করলেই হবে। অথবা, বিএলও-র হোয়াটসঅ্যাপ নম্বরে নথি পাঠালেও তা গৃহীত হবে। সেই সব পর্যবেক্ষণ করে চূড়ান্ত তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের বাইরে থাকা ব্যক্তিরা অনলাইনে নাম তুলতে চাইলেও ওই পদ্ধতি ব্যবহার করা হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি কোথায়, কী কাজ করেন সেই তথ্যও দিতে হতে পারে।
বুথ লেভেল অফিসাররা সব ভোটারকে শুনানিকেন্দ্রে যেতে বাধ্য করতে পারবেন না। কাদের শুনানিকেন্দ্রে যেতে হবে তা নিয়েও স্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে। এর পরেও যদি কোনও বিএলও ভোটারদের যেতে বাধ্য করেন, এই নিয়ে রাজনীতি করেন, তবে সেই বিএলও-র বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তাদের বিরুদ্ধে এফআইআর করাও হতে পারে।

Post Views: 201

Continue Reading

Previous: ন্যাটো দেশ গুলির উপর ক্ষোভ উগড়ে বিতর্কিত পোষ্ট প্রেসিডেন্ট ট্রাম্পের
Next: ফের কলকাতার নিউটাউনে অগ্নিকান্ড; ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে দুটি দমকলের ইঞ্জিন

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.