Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গ্রিনল্যান্ড পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট, ৮ ইউরোপীয় দেশের উপর শুল্ক বসালো আমেরিকা

গ্রিনল্যান্ড পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট, ৮ ইউরোপীয় দেশের উপর শুল্ক বসালো আমেরিকা

Online Desk জানুয়ারি 18, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্কঃ গ্রিনল্যান্ড কিনতে আগ্রহী আমেরিকা। ডেনমার্কের অধীন এই দ্বীপটি নিয়ে ট্রাম্প আগ্রহী হলেও ডেনমার্ক সেই প্রস্তাবে নিমরাজি। স্পষ্টভাবে না বলেছে ডেনমার্ক। তাতেই ক্ষুব্ধ ট্রাম্প এবার অর্থনৈতিক চাপের পথে হাঁটলেন। শনিবার ট্রাম্প ঘোষণা করলেন, ডেনমার্ক সহ ইউরোপের আটটি দেশের উপর চড়া শুল্ক আরোপ করা হবে।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড থেকে আমেরিকায় আমদানি হওয়া সমস্ত পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক বসানো হবে। শুধু এতেই ক্ষান্ত নন ট্রাম্প। হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, ১ জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
গ্রিনল্যান্ড কেনার বিষয় নতুন নয়। আগেও এই প্রসঙ্গ উঠেছে। তবে ট্রাম্পের দাবি, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চিন এই দ্বীপের দিকে নজর রাখছে। ট্রাম্পের বক্তব্য, ডেনমার্ক একা এই দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
একই সঙ্গে ইউরোপীয় দেশগুলির দিকেও আঙুল তুলেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, আমেরিকা ইউরোপকে আর্থিক ভাবে সাহায্য করে এসেছে। তাই এখন ডেনমার্কের উচিত গ্রিনল্যান্ড ছেড়ে দিয়ে আমেরিকার পাশে দাঁড়ানো। স্পষ্ট ভাষায় ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ‘যত দিন না গ্রিনল্যান্ড কেনার চুক্তি চূড়ান্ত হচ্ছে, তত দিন এই শুল্ক বহাল থাকবে।’

Post Views: 211

Continue Reading

Previous: ভয়াবহ অগ্নিকান্ড পাকিস্তানে; এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩, গুরতর আহত অনেকে
Next: ফের কলকাতায় সক্রিয় ইডি, ২,৮০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে গ্রেফতার ব্যবসায়ী

সম্পর্কিত গল্প

1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.