Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পকে কেন ক্ষমা চাইতে বললেন স্টার্মার?

ট্রাম্পকে কেন ক্ষমা চাইতে বললেন স্টার্মার?

Online Desk জানুয়ারি 24, 2026
20260124_133406.jpg

ওঙ্কার ডেস্ক: নেটো সেনা নিয়ে মন্তব্য করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সে কারণেই তাঁকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার। আফগানিস্তানে যুদ্ধ প্রসঙ্গে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

ঠিক কী বলেছিলেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছিলেন, আফগানিস্তানে যুদ্ধের সময়ে মার্কিন সেনাবাহিনী সামনের সারিতে ছিল। কিন্তু নেটো সদস্য অন্যান্য দেশগুলির সেনা জওয়ানরা দূরে ছিল। সম্প্রতি এই মন্তব্যের প্রতিক্রিয়া দেন স্টার্মার। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আফগানিস্তানে শহিদ হওয়া সেনাদের আত্মত্যাগের কথা ভুলব না। সেই সঙ্গে ৪৫৭ জন সেনার প্রতি শ্রদ্ধা জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তাঁদের সাহস ও দেশের জন্য আত্মত্যাগের কথা কিছুতেই ভুলব না।’ যুদ্ধে বহু জওয়ান জখম হয়েছিলেন। তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান স্টার্মার। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘ভয়ঙ্কর’ বলে অভিহিত করেন তিনি। ট্রাম্পের মন্তব্য শহিদ হওয়া এবং জখম হওয়া সেনাদের আঘাত করেছে বলে দাবি করেন কিয়র।

২০১১ সালে ৯/১১ কাণ্ডের পরে নেটো বাহিনীকে পাঠানো হয়েছিল আফগানিস্তানে। দেশটিতে টানা ১০ বছর অর্থাৎ ২০২১ সাল পর্যন্ত ছিল ওই বাহিনী। ২০২১ সাল পর্যন্ত আফগানিস্তানে প্রায় ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি নেটোর সৈন্য ছিল। নিহত হয়েছিলেন অন্তত ৩ হাজার ৪৮৬ জন জওয়ান। নেটো বাহিনীর সেনাদের মধ্যে মার্কিন সেনা ছিল ২ হাজার ৪৬১ জন। নিহত হওয়া ইংল্যান্ডের সৈন্য সংখ্যা ছিল ৪৫৭ জন।

Post Views: 160

Continue Reading

Previous: চিনের সঙ্গে নৈকট্যের কারণে কানাডাকে কড়া ভাষায় হুমকি ট্রাম্পের
Next: পাকিস্তানে বিয়ের আসরে বিস্ফোরণ, নিহত ৭, জখম ২৫

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.