Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে বিয়ের আসরে বিস্ফোরণ, নিহত ৭, জখম ২৫

পাকিস্তানে বিয়ের আসরে বিস্ফোরণ, নিহত ৭, জখম ২৫

Online Desk জানুয়ারি 24, 2026
eisamay_2026-01-23_rqs0577a_after-the-blast-in-Pakistan.jpg

ওঙ্কার ডেস্ক: বিয়ের আসর বদলে গেল শোকের পরিবেশে। আচমকা বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেল সাত জন। গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা চালানো হয়। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানের বাসিন্দা নূর আলম মেহসুদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। তিনি সরকারপন্থী নেতা। অনুষ্ঠানে আগত অতিথিরা যখন নাচগানে মেতেছিলেন, সেই সময় আচমকা ভিড়ের মধ্যে ঢুকে এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রচণ্ডে শব্দে দিগবিদিক ছোটাছুটি শুরু করেন লোকজন। আশেপাশে পড়ে থাকতে দেখা যায় ছিন্নভিন্ন দেহ, রক্তের দাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের অভিঘাতে বাড়ির ছাদ ভেঙে পড়ে যায়। ফলে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। নিহতদের মধ্যে একজন প্রাক্তন জঙ্গি ছিল। যে কিনা অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরে এসেছে।

বিস্ফোরণের পর আহত ও মৃতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছে শান্তি কমিটির এক নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার না করলেও পাকিস্তানের পুলিশ মনে করছে পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান-এর সঙ্গে জড়িত থাকতে পারে।

Post Views: 195

Continue Reading

Previous: ট্রাম্পকে কেন ক্ষমা চাইতে বললেন স্টার্মার?
Next: অশান্তি বরদাস্ত নয়, এসআইআর ঘিরে হিংসা ঘটলেই এফআইআর এর নির্দেশ কমিশনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.