Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অশান্তি বরদাস্ত নয়, এসআইআর ঘিরে হিংসা ঘটলেই এফআইআর এর নির্দেশ কমিশনের

অশান্তি বরদাস্ত নয়, এসআইআর ঘিরে হিংসা ঘটলেই এফআইআর এর নির্দেশ কমিশনের

Online Desk জানুয়ারি 24, 2026
images-42.jpeg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন ঘিরে কোনও রকম অশান্তি বা হিংসা বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। তা স্পষ্ট ভাষায় জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে। এসআইআর ঘিরে আইনশৃঙ্খলার অবনতি, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা কমিশনের আধিকারিক বা কর্মীদেরকে মারধর বা হেনস্থা করা হলে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে।

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন, গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী এসআইআর এর কাজ চলাকালীন কোনও শুনানি কেন্দ্রে বা দফতরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুত এফআইআর দায়ের করতে হবে। স্থানীয় থানায় সেই অভিযোগ জানাতে হবে। শুধু তাই নয়, এফআইআর-এর কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে। পাশাপাশি সিইও দফতরেও সেই কপি দিতে হবে।

উল্লেখ্য এসআইআর চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। ফরাক্কা ও চাকুলিয়া, সন্দেশখালিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।এই আবহে সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পূর্ণ রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও মনে করিয়ে দিয়েছিল কমিশন। বলা হয়েছিল, কোথাও অশান্তি হলে তার জবাব দিতে হবে রাজ্যের ডিজিকে।

Post Views: 213

Continue Reading

Previous: পাকিস্তানে বিয়ের আসরে বিস্ফোরণ, নিহত ৭, জখম ২৫
Next: কলকাতার বাদুড় কি নিপা ভাইরাস বহন করছে? আলিপুরের বাদুড়দের চলছে রক্ত পরীক্ষা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.