Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতার বাদুড় কি নিপা ভাইরাস বহন করছে? আলিপুরের বাদুড়দের চলছে রক্ত পরীক্ষা

কলকাতার বাদুড় কি নিপা ভাইরাস বহন করছে? আলিপুরের বাদুড়দের চলছে রক্ত পরীক্ষা

Online Desk জানুয়ারি 24, 2026
bat.png

ওঙ্কার ডেস্ক: ইতিমধ্যেই নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। এর মাঝেই আলিপুর চিড়িয়াখানায় বাদুরদের নিয়ে শঙ্কায় ছিলেন আশে পাশের মানুষজন। সেই ভয় দূর করতেই শনিবার সাত সকালে আলিপুর চিড়িয়াখানায় বাদুর দের রক্ত পরীক্ষা করতে সেখানে পৌঁছে যায় ন্যাশেনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল রিসার্চের একটি দল। সেখানে গিয়ে একেধিক বাদুরের রক্তের নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। বাদুরের রক্তের আরটিপিসিআর পরিক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে কলকাতা এবং তার আশেপাশের বেশকিছু জায়গা থেকে বাদুরের রক্ত পরীক্ষা করা হয়েছিল বলে জানিয়েছে প্রশাসন। আগে বারাসাত, বসিরহাট, মধ্যামগ্রাম এলাকায় একাধিক জায়গা থেকে বাদুরের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল, রাজ্যে নিপা ভাইরাসের উৎস জানবার জন্য। সেইমত এইবার আলিপুর চিড়িয়াখানার বাদুরের রক্ত এবং সোয়াব সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য পাঠানো হয়। রাজ্যের একাধিক সরকারি পরীক্ষাগারে এই সব নমুনা বিশ্লেষন করতে পাঠানো হয়েছে।
ন্যাশেনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল রিসার্চের দল টি জানিয়েছে, বাদুড় ধরতে গেলে বনদপ্তরের অনুমতি লাগে, আর স্বাস্থ্যদপ্তর সেই অনুমতি নিয়েছে। রাজ্যের যেসব এলাকায় বাদুড় আছে, সেখানে বিশেষজ্ঞ টিম গিয়ে নমুনা সংগ্রহ করছে। চিড়িয়াখানাতেও গিয়ে বাদুড়ের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ আগেই সতর্কতা নিয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বৃহস্পতি ও শুক্রবার দুদিন ধরে বাদুড়ের নমুনা সংগ্রহ করেছে বিশেষজ্ঞ টিম। আলিপুরের বাদুড় নিরাপদ কি না, তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আজ শনিবার বিশেষজ্ঞ টিম নদিয়াতে বাদুড়ের নমুনা সংগ্রহ করতে যাচ্ছে।

Post Views: 178

Continue Reading

Previous: অশান্তি বরদাস্ত নয়, এসআইআর ঘিরে হিংসা ঘটলেই এফআইআর এর নির্দেশ কমিশনের
Next: তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ কমিশনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.