Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ কমিশনের

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ কমিশনের

Online Desk জানুয়ারি 24, 2026
Untitled-design-2026-01-21T114856.846-2026-01-c8e3b10759d02ec0681cbd9b736fd733-16x9.webp

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন মানুষ। তারই ধারাবাহিকতায় বিক্ষোভ ও অশান্তির ঘটনা ঘটে মুর্শিদাবাদের ফরাক্কায়। ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিডিও অফিসে ভাঙচুর ও সরকারি আধিকারিকদের হেনস্থার। শুধু তাই নয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় ওই বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, কমিশনের নির্দেশ পাওয়ার পর শাসকদলের ওই বিধায়কের বিরুদ্ধে তদন্ত করার জন্য জঙ্গিপুর মহকুমাশাসককে নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া। যদিও ফরাক্কা থানায় গত ২৪ ঘণ্টায় বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনও মামলা রুজু হয়নি। অন্য দিকে নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করায় নিজেকে আইন মেনে চলা নাগরিক হিসেবে দাবি করতে শুরু করেছেন মনিরুল ইসলাম। জঙ্গিপুর মহকুমা প্রশাসনকে চিঠি দিয়ে তাঁর সাফাই, নির্বাচন কমিশনের আধিকারিক এবং ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি সর্বদা সংবিধান মেনে চলেন এবং আইনের শাসনে বিশ্বাস করেন। ১৪ জানুয়ারির ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেন, কোথাও হয়তো শব্দ প্রয়োগে ভুল হয়েছিল। সেদিন তিনি যা বলেছিলেন তা কমিশনের মর্যাদা নষ্টের উদ্দেশ্যে বলেননি।

ইআরওকে যে চিঠি মনিরুল পাঠিয়েছেন তাতে তিনি লিখেছেন, ‘আমার বক্তব্যে কোনও খারাপ উদ্দেশ্য, উসকানি বা আইন ভাঙার চেষ্টা ছিল না। যদি কেউ ভিন্ন অর্থ করে থাকেন, তবে তা আমার অনিচ্ছাকৃত। আমি সব সময় প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত এবং তাদের দেওয়া সমস্ত আইনসম্মত নির্দেশ মেনে চলব।’

Post Views: 188

Continue Reading

Previous: কলকাতার বাদুড় কি নিপা ভাইরাস বহন করছে? আলিপুরের বাদুড়দের চলছে রক্ত পরীক্ষা
Next: মন্ডপ থেকে সরস্বতী প্রতিমা চুরি করার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে; তুলোধনা তৃণমূলের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.