Skip to content
আগস্ট 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাক-অধিকৃত কাশ্মীরে নিকেশ পুলওয়ামা হামলার মূলচক্রী হামজা বুরহান

পাক-অধিকৃত কাশ্মীরে নিকেশ পুলওয়ামা হামলার মূলচক্রী হামজা বুরহান

Online Desk মে 21, 2026
20251012_134925.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানে কি আবারও সক্রিয় হয়ে উঠেছে ‘অজ্ঞাতপরিচয়’ শক্তি? এই প্রশ্ন উঠছে কারণ অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে পাক অধিকৃত কাশ্মীরে নিকেশ হয়েছে ২০১৯ সালের পুলওয়ামা হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী হামজা বুরহান। পুলওয়ামা হামলায় ৪০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন। পাক-অধিকৃত কাশ্মীরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হামজাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে।

পুলওয়ামার বাসিন্দা হামজা বুরহানকে ২০২২ সালে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ‘সন্ত্রাসবাদী’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। পুলওয়ামার রতনিপোরা এলাকার খারবাতপোরায় জন্মগ্রহণকারী বুরহান ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে পাড়ি দিয়েছিল। তবে সেখানে গিয়ে সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল-বদর’-এ যোগ দেয়। অল্প সময়ের মধ্যেই সংগঠনটির কমান্ডার পদে উন্নীত হয় সে।

উল্লেখ্য, ২০১৯ সালের পুলওয়ামা হামলা ছিল ভারতে নিরাপত্তা বাহিনীর ওপর চালানো সবচেয়ে ভয়াবহ আক্রমণ। জঙ্গি সংগঠন ‘জইশ-ই-মুহাম্মদ’ (JeM)এই হামলাটি চালিয়েছিল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, জইশ-ই-মুহাম্মদের এক জঙ্গি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে লেথপোরা এলাকায় সিআরপিএফ-এর একটি কনভয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে ৪০ জন জওয়ান নিহত হন। এই হামলার জবাবে কয়েক দিন পরেই ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে একটি ‘সার্জিক্যাল স্ট্রাইক’। চালায়, যা দুই দেশের মধ্যে উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল।

Post Views: 118

Continue Reading

Previous: বাংলাদেশের দুর্যোগকালে শেখ হাসিনাই একমাত্র আশা-ভরসা
Next: গেরুয়া আবিরে জেলায় জেলায় বিজেপির বিজয় মিছিল

সম্পর্কিত গল্প

Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
1000277447.jpg

মালদার মহিলাকে বিহারে ধর্ষণ করে গলা কেটে খুন, তদন্তে পুলিশ

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

Bangladesh.jpg

মৌলবাদের আঘাতে ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

Online Desk আগস্ট 20, 2026
Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.