Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন মুলুকে ৩০ অবৈধ ভারতীয় অভিবাসী গ্রেফতার, ফেরত পাঠানো হবে দেশে

মার্কিন মুলুকে ৩০ অবৈধ ভারতীয় অভিবাসী গ্রেফতার, ফেরত পাঠানো হবে দেশে

Online Desk জুন 2, 2026
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: অবৈধ ভাবে মার্কিন মুলুকে বসবাসের অভিযোগে ৩০ ভারতীয়কে গ্রেফতার করল ট্রাম্প প্রশাসন। ধৃতরা বাণিজ্যিক ট্রাক চালক হিসেবে কর্মরত ছিলেন সে দেশে। অবৈধ ভাবে বসবাসরত ভারতীয়দেরকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে।

রিপোর্ট অনুসারে, গত ১১ থেকে ১৫ মে-র মধ্যে অ্যারিজোনার ইউমা সেক্টরে বর্ডার পেট্রোল এজেন্ট ‘অপারেশন চেকমেট’ শুরু করে। সেই অভিযানে এই ধরপাকড় চলে। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রশাসন ৫২ জন অবৈধ ব্যক্তিকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে ৩৬ জন ট্রাক চালক। ৩৬ জন ট্রাক চালকের মধ্যে ৩০ জন ভারতীয় নাগরিক এবং বাকি ছয়জন মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার নাগরিক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধৃতদের ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন এবং ভার্জিনিয়া-সহ বিভিন্ন রাজ্য থেকে ইস্যু করা বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল। যদিও কয়েক জনের কাছে কোনো বৈধ ড্রাইভিং নথি ছিল না।

ধৃতদের মধ্যে বেশিরভাগের কাছেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ইস্যু করা কাজের অনুমতিপত্র ছিল। কিন্তু সেগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে। প্রশাসন জানিয়েছে, ধৃতদের সকলের বিরুদ্ধে ফেডারেল অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের নির্বাসিত করা হবে। ‘অপারেশন চেকমেট’-এর লক্ষ্য হলো অভিবাসন আইন প্রয়োগ করা এবং দেশজুড়ে নথিবিহীন বাণিজ্যিক যানবাহন চালকদের শনাক্ত করা। ইউএস বর্ডার প্যাট্রোলের ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত চিফ পেট্রোল এজেন্ট ডাস্টিন কডল বলেন, ‘নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টিকারী অবৈধ চালকদের হাত থেকে মানুষকে এবং রাস্তাঘাটকে সুরক্ষিত রাখার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন অপারেশন চেকমেট।’
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালককে মারাত্মক সব বাণিজ্যিক যানবাহন দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Post Views: 85

Continue Reading

Previous: আইনি বিপাকে রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের
Next: দাউদ-ঘনিষ্ঠ সেলিম দোলার মাদকচক্রে ইডির অভিযান, মুম্বই-গুজরাটে ২০ স্থানে তল্লাশি

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.