Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • এয়ার হোস্টেসকে শ্লীলতাহানি, সিঙ্গাপুরে ভারতীয় যুবকের কারাদণ্ড

এয়ার হোস্টেসকে শ্লীলতাহানি, সিঙ্গাপুরে ভারতীয় যুবকের কারাদণ্ড

Online Desk জুন 24, 2026
arrest.jpg

ওঙ্কার ডেস্ক: সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এয়ার হোস্টেসকে শ্লীলতাহানি ও হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ৩৫ বছর বয়সী এক ভারতীয় যুবককে ছয় মাসের কারাদণ্ড দিল সিঙ্গাপুরের আদালত। রিপোর্ট অনুসারে, দোষী সাব্যস্ত হওয়া ওই ভারতীয় যুবকের নাম আকাশ তিওয়ারি। শুধু কারাদণ্ড নয়, ক্ষতিপূরণ হিসেবে নির্যাতিতাকে ১২৭০ সিঙ্গাপুরি ডলার দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। অভিযুক্ত আকাশ তিওয়ারি ব্যাংকক থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে চেপেছিলেন। সেই বিমানের মধ্যে এই কাণ্ড করেন। নথি অনুযায়ী, বিমান ওড়ার আগে যাত্রীদের খাবারের বিষয়ে জানতে যখন ওই এয়ার হোস্টেস আকাশের কাছে যান, সেই সময় তিওয়ারি হাত বাড়িয়ে ওই কর্মীর পায়ে খারাপ উদ্দেশে স্পর্শ করেন। শুধু তাই নয়, যখনই ওই তরুণী কর্মী তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখনই তিওয়ারি ও তার সঙ্গে থাকা চার বন্ধু হাসাহাসি করতে থাকে। অভিযোগকারী যখন বিমানের পরিচালনায় থাকা প্রধান আধিকারিককে বিষয়টি জানান, তখন তাকে বিমানের অন্য একটি জায়গায় দায়িত্ব দেওয়া হয়।

তবে এখানেই ঘটনাটি শেষ হয়নি। পরে খাবারের ট্রে সংগ্রহের জন্য যখন ওই তরুণী তিওয়ারিদের বসার জায়গায় যান। অভিযোগ, তখন সে কনুই দিয়ে ওই মহিলা কর্মীর পিছনে স্পর্শ করেন আবার। আবারও বিষয়টি কর্তৃপক্ষকে জানান নির্যাতিতা। এর পর বিমানে থাকা ফ্লাইট অ্যাটেনডেন্ট তিওয়ারিকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার করেন। অবশেষে বিষয়টি আদালতে উঠলে সোমবার বিচারক তিওয়ারিকে ছয় মাসের কারাদণ্ড দেন।

Post Views: 17

Continue Reading

Previous: জম্মুকাশ্মীরের কাঠুয়ায় খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস, জখম ২৩, বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক
Next: খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

সম্পর্কিত গল্প

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026

You may have missed

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.