Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরের কাঠুয়ায় খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস, জখম ২৩, বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক

জম্মুকাশ্মীরের কাঠুয়ায় খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস, জখম ২৩, বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক

Online Desk জুন 24, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা জম্মুকাশ্মীরের কাঠুয়া জেলায়। বুধবার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেল পুণ্যার্থী বোঝাই বাস। এর ফলে জখম হয়েছেন অন্তত ২৩ জন তীর্থযাত্রী। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঠুয়ার বিল্লাওয়ার শহরের কাছে অবস্থিত পবিত্র সুকরালা মাতা মন্দির। বছরের বিভিন্ন সময়ে এই ধর্মস্থানে ভিড় করেন পুণ্যার্থীরা। এই মন্দিরে যাওয়ার পথে তীর্থযাত্রীদের বাসটি সিম্বলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পর খাদে পড়ে যায়। যার ফলে গুরুতর আহত হন গাড়ির ভিতরে থাকা পুণ্যার্থীরা। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত তীর্থযাত্রীদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর পুলিশ, প্রশাসনের আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, সুকরালা মাতা মন্দিরটি কাঠুয়া জেলার বিল্লাওয়ারের কাছে ৩,৫০০ ফুট উঁচু টিলার ওপর অবস্থিত। সাদা গম্বুজবিশিষ্ট মন্দিরটিতে পুজো দিতে আসেন হাজার হাজার ভক্ত। বিশেষ করে নবরাত্রির সময় ভিড় বেশি হয়। এই দেবীকে মাতা বৈষ্ণো দেবীর বড় বোন বলে মনে করা হয়। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, হিমাচল প্রদেশের চাম্বার নির্বাসিত রাজপুত্র মাধো সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি জম্মু থেকে প্রায় ১২৫ কিলোমিটার এবং কাঠুয়া শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। সারা বছর ধরে এই মন্দিরে বিভিন্ন উৎসব পালিত হয়। ‘চৈত্র নবরাত্রি’ এবং ‘আশ্বিন নবরাত্রি’তে বিশেষ অনুষ্ঠান হয় এই ধর্মস্থানে।

Post Views: 22

Continue Reading

Previous: ঘটনার চার ঘন্টা পরও চলছে উদ্ধার কাজ, নামানো হয়েছে ক্রেন, উদ্ধার কাজে মোতায়েন সেনা
Next: এয়ার হোস্টেসকে শ্লীলতাহানি, সিঙ্গাপুরে ভারতীয় যুবকের কারাদণ্ড

সম্পর্কিত গল্প

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026

You may have missed

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.