Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মধুচন্দ্রিমায় যাওয়ার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত পাইলটের

মধুচন্দ্রিমায় যাওয়ার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত পাইলটের

Online Desk জুন 1, 2026
dave.jpg

ওঙ্কার ডেস্ক: বিয়ের কয়েক ঘন্টা পর মার্কিন মুলুকে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত পাইলটের। নববধূকে নিয়ে মধুচন্দ্রিমায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ডসনভিলে কপ্টারটি বিধ্বস্ত হয়। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

রিপোর্ট অনুসারে, ভারতীয় বংশোদ্ভূত ওই পাইলটের নাম ডেভ ফিজি। তাঁর পূর্বপুরুষরা ভারতের কেরলের বাসিন্দা। সদ্য বিয়ে হয়েছে ডেভের। নতুন জীবন শুরু করার পর স্ত্রী জেসনিকে নিয়ে হেলিকপ্টারে চেপে মধুচন্দ্রিমায় যাচ্ছিলেন তিনি। ডেল্টা এয়ার লাইন্সের পাইলট ছিলেন ডেভ। তবে দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটি তিনি চালাচ্ছিলেন না। রবিনসন আর৬৬ হেলিকপ্টারটি চালাচ্ছিলেন অন্য একজন পাইলট। ডসনভিলে বিয়ের আসরের কাছে কপ্টারটি ভেঙে পড়ে। ডেভ ছাড়াও হেলিকপ্টারের পাইলট এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। যাঁর নাম পরিচয় যদিও প্রকাশ করা হয়নি। তবে, ডেভের স্ত্রী জেসনি এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, ডেভের বাবা-মা, জর্জ এবং ফিবা ফিজি, বহু বছর আগে কেরলের এর্নাকুলাম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। জেসনির পূর্বপুরুষওরা কেরলের আলাপ্পুঝা জেলায় বাস করেন। ডসনভিলে এই দম্পতির বিয়ের অনুষ্ঠান হয়। ডেভের বাবা জর্জ ফিজি এদিন বলেন, ‘আমার ছেলে খুব খুশি ছিল’। তাঁর আরও সংযোজন, ‘আমি শুধু সেখানে দাঁড়িয়ে আমার ছেলেকে দেখছিলাম আর মুগ্ধ হয়ে তার প্রশংসা করছিলাম। তাঁকে সুদর্শন লাগছিল।’ জর্জ আরও বলেন, ডেভ ও তাঁর স্ত্রীর পরিচয় হয়েছিল গির্জার সূত্রে। দুজনেই বন্ধু হয়ে উঠেছিল, পরে তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে এদিনের দুর্ঘটনা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না ডেভের পরিবার।

Post Views: 53

Continue Reading

Previous: লোকভবনে শপথগ্রহণ, মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০ এ
Next: ট্রান্সপন্ডার বন্ধ রেখে জাহাজগুলিকে হরমুজ পার করতে সাহায্য করেছে আমেরিকা; চাঞ্চল্য দাবি রিপোর্টে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.