Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মাশহাদে আয়াতোল্লাহ আলি খামেনেইকে সমাহিত করা হবে ৯ জুলাই

মাশহাদে আয়াতোল্লাহ আলি খামেনেইকে সমাহিত করা হবে ৯ জুলাই

Online Desk জুন 13, 2026
ayatollah-ali-khamenei.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে বিমান হামলায় নিহত হন তিনি। সেই হামলার প্রায় সাড়ে তিন মাস কেটে গেলেও এখনও শেষকৃত্য হয়নি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের খবরে জানিয়েছে, আলি খামেনেইকে আগামী ৯ জুলাই সমাহিত করা হবে।

রিপোর্ট অনুসারে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদ খামেনেই এর নিজের শহর। সেখানেই তাঁকে সমাধিস্থ করা হবে। মার্চ মাসে হওয়ার কথা থাকলেও যুদ্ধের কারণে তা স্থগিত করা হয়েছিল। সমাহিত করার আগে আগামী ৪ জুলাই থেকে ইরানের রাজধানী তেহরানে তিন দিন ধরে শেষকৃত্য অনুষ্ঠান হবে। পরে ৭ জুলাই পবিত্র শহর কোমে আরেকটি অনুষ্ঠান আয়োজন করা হবে। অন্য দিকে কাকতালীয়ভাবে আলি খামেনেই এর জাতীয় শেষকৃত্য শুরুর দিনটি অর্থাৎ ৪ জুলাই—মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এ বছর দেশটি তাদের স্বাধীনতার ২৫০ বার্ষিকী উদযাপন করছে।

উল্লেখ্য, আয়াতোল্লাহ আলি খামেনেই এর মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামানেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পদে বসেন। মার্চের শুরুর দিকে মোজতবা তাঁর স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি তৃতীয় সর্বোচ্চ নেতা। যে হামলায় মোজতবার বাবা অর্থাৎ আয়াতোল্লাহ আলি খামেনেই ও আরও অনেক শীর্ষ স্তরের কর্তা নিহত হয়েছিলেন, সেই হামলায় মোজতবা নিজেও আহত হয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এখন জনসমক্ষে আসেননি।

Post Views: 90

Continue Reading

Previous: ভেনেজুয়েলায় মার্কিন হামলায় খতম কুখ্যাত মাদক মাফিয়া, বড় সাফল্যের দাবি ট্রাম্প প্রশাসনের
Next: জোরহাটে বিমান বাহিনীর AN-32 দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু ! শোক প্রকাশ রাহুল গান্ধীর

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘সোনমের অনশন ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ অসম্ভব ছিল’, ওয়াংচুকের সঙ্গে সিজেপির দূরত্ব-জল্পনা উড়িয়ে মন্তব্য অভিজিতের

Online Desk জুলাই 31, 2026
calcutta-high-court.jpg

‘নিট পরীক্ষায় কম নম্বর দিয়েছে এনটিএ!’ ভুয়ো নথি দিয়ে মামলা করে হাইকোর্টকে বিপথে চালানোর চেষ্টা, মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন বিচারপতি

Online Desk জুলাই 31, 2026
pak-v.jpg

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ১৫ জনের, ভূগর্ভে আটকে ২০

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.