Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের সর্বোচ্চ নেতার পদে যিনি বসবেন, তাঁকেই হত্যা করা হবে: ইজরায়েল

ইরানের সর্বোচ্চ নেতার পদে যিনি বসবেন, তাঁকেই হত্যা করা হবে: ইজরায়েল

Online Desk মার্চ 4, 2026
israel-katz.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ পাঁচ দিন পেরিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যার পর তেহরান পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকে বেছে নিয়েছে। এই আবহে চড়া সুরে হুমকি দিল ইজরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের উত্তরসূরি যিনি হবেন, তাঁকেই হত্যা করা হবে।

উল্লেখ্য, গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথ হামলা চালিয়ে খামেনিকে হত্যা করেছে। তার পর থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এই আবহে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ‘ইজরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানের মানুষকে দমনপীড়ন এগিয়ে নিয়ে যেতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাকেই নির্বাচিত করুক না কেন, তাঁকে হত্যা করা হবে। তাঁর নাম যা–ই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।’

অন্য দিকে, ইরানে হামলা চালাতে অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা। এ ছাড়া ২০০ যুদ্ধবিমান, বিমানবাহী দুটি রণতরী ও কয়েকটি বোমারু বিমান এই হামলায় অংশ নিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার এই তথ্য জানান। ইরানের হামলা নিয়ে ব্র্যাড কুপার বলেন, ‘কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি’।

Post Views: 156

Continue Reading

Previous: স্বার্থ চরিতার্থ না হওয়া পর্যন্ত হামলা চলবে; ইরানকে হুমকি ট্রাম্পের
Next: সালানপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.