Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • সালানপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

সালানপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

Online Desk মার্চ 4, 2026
WhatsApp-Image-2026-03-04-at-12.48.02-PM.jpeg

নিজস্ব সংবাদদাতা, আসানসোল ;
সালানপুর ব্লকে ফের ছড়াল রাজনৈতিক উত্তেজনা । মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও অশান্তির ছবি ধরা পড়ল সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ানপুর ফাঁড়ি এলাকায়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ঘটনার রাজনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
অভিযোগ, মহাবীর কলোনির বাসিন্দা বিজেপি কর্মী সঞ্জয় শর্মার বাড়িতে গভীর রাতে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পেছনে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং-এর গাড়িচালকের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে।
বিজেপি নেতা অরিজিৎ রায় এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, ভোলা সিং-এর গাড়িচালক ইন্দ্রনীল মণ্ডল ও তার এক বন্ধু গণেশ দুবে রাতের অন্ধকারে সঞ্জয় শর্মার বাড়িতে যান। সেখানে তারা প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং পরে বাড়ি লক্ষ্য করে ঢিল ও পাটকেল ছোড়েন। এর জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি টহল বাড়ানো হয়। যদিও ঘটনার পরেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।

এই প্রসঙ্গে বিজেপি কর্মী সঞ্জয় শর্মা অভিযোগ করেন, “তৃণমূল গুন্ডা পাঠিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে। নির্বাচনের আগে আমাদের দমিয়ে রাখতেই এই হামলা।” তাঁর দাবি, রাজ্যে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই শাসকদলের মদতে এই ধরনের ঘটনা ঘটছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং বলেন, “যার নামে অভিযোগ করা হচ্ছে, সে বর্তমানে আমার গাড়িচালক নয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়ানো হচ্ছে।” তিনি এই ঘটনার সঙ্গে নিজের কোনও যোগ নেই বলেও দাবি করেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই গ্রাম ও শহরতলির এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বাড়ছে। শাসকদল ও বিরোধী দলের মধ্যে ক্ষমতার লড়াই এখন মাঠপর্যায়ে নেমে এসেছে। সালানপুরের সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন দেখার, পুলিশের তদন্তে প্রকৃত দোষী কারা চিহ্নিত হয় এবং এই ঘটনার প্রভাব আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার ও জনমতের উপর কতটা পড়ে। রাজনৈতিক সংঘাতের এই আবহে শান্তি ও নিরাপত্তা বজায় রাখাই এখন প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Post Views: 135

Continue Reading

Previous: ইরানের সর্বোচ্চ নেতার পদে যিনি বসবেন, তাঁকেই হত্যা করা হবে: ইজরায়েল
Next: ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘ; ট্রাম্পের দাবী পুরোপুরি খারিজ করে আন্তর্জাতিক সংস্থা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.