Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘ; ট্রাম্পের দাবী পুরোপুরি খারিজ করে আন্তর্জাতিক সংস্থা

ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘ; ট্রাম্পের দাবী পুরোপুরি খারিজ করে আন্তর্জাতিক সংস্থা

Online Desk মার্চ 4, 2026
un-on-us-attack.png

ওঙ্কার ডেস্ক: জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরান সংগঠিতভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে এমন কোনও সুনির্দিষ্ট প্রমাণ তাদের হাতে নেই। সংস্থার মহাপরিচালক রাফেল গ্রোসি এক বিবৃতিতে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হলেও এখন পর্যন্ত এমন কোনও নথিভুক্ত বা যাচাইযোগ্য তথ্য মেলেনি যা নিশ্চিতভাবে প্রমাণ করে তেহরান পারমাণবিক বোমা তৈরির পথে এগোচ্ছে। তাহলে কিসের অনিশ্চয়তায় ইরানে আক্রমণ করল ইজরায়েল এবং আমেরিকা সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।
তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করছে। যদিও অস্ত্র তৈরির সরাসরি প্রমাণ নেই, তবুও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং পরিমাণ ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এছাড়া পরমাণু কেন্দ্রগুলিতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার ও নজরদারির সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
বর্তমানে ইরানকে ঘিরে যে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে এই রিপোর্ট বিশেষ তাৎপর্যপূর্ণ। পশ্চিমা দেশগুলির একাংশ বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে ইরানের পরমাণু কর্মসূচির অন্তরালে সামরিক উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-র সাম্প্রতিক পর্যবেক্ষণ সেই অভিযোগের পক্ষে সরাসরি প্রমাণ দেয়নি।
বিশ্লেষকদের মতে, এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে। একদিকে সামরিক উত্তেজনা বাড়ছে, অন্যদিকে জাতিসংঘের পর্যবেক্ষণ বলছে অস্ত্র তৈরির সুনির্দিষ্ট প্রমাণ নেই ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, এই রিপোর্ট ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কী প্রভাব ফেলে।

Post Views: 136

Continue Reading

Previous: সালানপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Next: বিহারে জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল শিশু, তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু আরও ৫ জনের

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.