Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল শিশু, তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু আরও ৫ জনের

বিহারে জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল শিশু, তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু আরও ৫ জনের

Online Desk মার্চ 4, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: জলাশয়ে স্নান করতে নেমে পিছলে গেল এক শিশু। তাকে বাঁচাতে গিয়ে আরও পাঁচ জন শিশুর মৃত্যু হল জলে ডুবে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারণ জেলায়। বুধবার পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে পাঁচ মেয়ে রয়েছে। মঙ্গলবার কেশারিয়া থানা এলাকার লোহারগাভা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

রিপোর্ট অনুসারে, জলে ডুবে যে ছয় জনের মৃত্যু হয়েছে, তাদের নাম দীক্ষা কুমারী (১২), সোনাক্ষী কুমারী (৯), প্রিয়া কুমারী (৭), আর্যাধ্যা কুমারী (১১), ছোটি কুমারী (৮) এবং প্রিন্স কুমার (১১)। স্থানীয়রা জানান, যখন এক মেয়ে স্নান করতে গিয়ে জলাশয়ে নামে সে সময় সে পিছলে পড়ে ডুবে যায়। তাকে বাঁচানোর চেষ্টায় অন্যরাও জলে ঝাঁপ দেয়। কিন্তু তারা ওই শিশুকে বাঁচাতে পারেনি। বরং সকলেই জলে ডুবে যায়। কেশারিয়া থানার স্টেশন হাউস অফিসার রাহুল কুমার সাংবাদিকদের বলেন, ঘটনার জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অন্য দিকে, একসঙ্গে ছয় শিশুর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। কোলের সন্তানদের হারিয়ে হাহাকার বাবা-মায়ের। মৃত শিশুদের আত্মীয় পরিজনরা শোকপ্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন। কী ভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা ভেবে পাচ্ছেন না স্থানীয়রা।

Post Views: 100

Continue Reading

Previous: ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘ; ট্রাম্পের দাবী পুরোপুরি খারিজ করে আন্তর্জাতিক সংস্থা
Next: ভুতুড়ে ঘটনা নবদ্বীপে, শ্মশানে দাহকাজ সেরে ফেরার পথে অস্বাভাবিক মৃত্যু

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.