Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানযুদ্ধ কি শেষের পথে? পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে মুখোমুখি হতে পারে তেহরান ও ওয়াশিংটন

ইরানযুদ্ধ কি শেষের পথে? পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে মুখোমুখি হতে পারে তেহরান ও ওয়াশিংটন

Online Desk মার্চ 24, 2026
iran-war-d.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথ ভাবে ইরানের উপর হামলা চালায়। সেই হামলার পর থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তবে যুদ্ধ শুরুর ২৪ দিন পেরিয়ে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসানোর জন্য মধ্যস্থতার চেষ্টা শুরু করল পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদে সেই বৈঠকের আয়োজন করা হতে চলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন, তার পর থেকেই চর্চা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, চলতি সপ্তাহেই ইসলামাবাদে সেই বৈঠক হতে চলেছে। পাকিস্তানের পাশাপাশি তুরস্ক এবং মিশরও পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা করছে। উল্লেখ্য, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে তেহরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্রকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যদিও সেই অবস্থান থেকে পিছু হঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে আগামী পাঁচ দিন হামলা হবে না বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বলেন, ইরানের সঙ্গে খুব ভাল আলাপ আলোচনা চলছে।

আলোচনার টেবিলে বসার জন্য ইরানের সঙ্গে কথা বলছে পাকিস্তান। সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনকেও আর্জি জানিয়েছে ইসলামাবাদ। উল্লেখ্য, আন্তর্জাতিক রাজনৈতিক পরিসরে ইরানের সঙ্গে পাকিস্তানের ভাল সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উষ্ণ সম্পর্ক রয়েছে। গত বছর নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছিল পাকিস্তান।

Post Views: 130

Continue Reading

Previous: উত্তরে দিদি, দক্ষিণে অভিষেক, মঙ্গলবার থেকে বাংলা জুড়ে জোরকদমে ভোটপ্রচার শুরু মুখ্যমন্ত্রীর
Next: দু’দিনের সফরে বঙ্গে নিতিন নবীন, রয়েছে একগুছ বৈঠক

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.