Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তরে দিদি, দক্ষিণে অভিষেক, মঙ্গলবার থেকে বাংলা জুড়ে জোরকদমে ভোটপ্রচার শুরু মুখ্যমন্ত্রীর

উত্তরে দিদি, দক্ষিণে অভিষেক, মঙ্গলবার থেকে বাংলা জুড়ে জোরকদমে ভোটপ্রচার শুরু মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 24, 2026
mamata-111.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় ভোট মহাযুদ্ধ। নীলবাড়ির দখল নিতে মরিয়া বিজেপি। পালটা সিঙ্ঘাসন সিংহাসন রক্ষা ও চতুর্থ মা-মাটি-মানুষ সরকার গড়ার অভিযান ঘাসফুল শিবিরের। ভোট প্রচারে মমতা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আগামী মাসখানেক বাংলার বিভিন্ন প্রান্তে নিরবাচনী প্রচার সারবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে শুরু হল সেই প্রচার। উত্তরবঙ্গ থেকেই ভোট প্রচার শুরু করবেন মমতা। সূচী অনুযায়ী, মঙ্গলবার চালসায় একটি গির্জায় গিয়ে স্থানীয় প্রান্তিক মানুষের সঙ্গে জনসংযোগ। বুধবার থেকে পুরোদমে নির্বাচনী জনসভা শুরু, ময়নাগুড়ি থেকে। তারপর উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গে প্রচার করবেন।
উত্তরের ভোটবাক্সে তেমন ফল হয়নি তৃণমূলের। তবে এবারের বিধানসভায় তৃণমূল উত্তরবঙ্গ নিয়ে আশাবাদী। সূত্রের খবর, মঙ্গলবার হেলিকপ্টারে টিয়াবনের হেলিপ্যাডে নেমে চলে দলনেত্রী যাবেন মেটেলির একটি বেসরকারি হোটেলে। তারপর বিকেল চারটের সময় জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্জে আসবেন এখানে ফাদার এবং অন্যান্যদের সঙ্গে মিলিত হবেন। নাগরাকাটের তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর জানান, ‘মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল এবং সবার সঙ্গেই দেখাসাক্ষাৎ করেন। সেজন্যেই মঙ্গলবার বিকালে তিনি এই আশ্রমে আসবেন।’
অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার থেকেই প্রচারে ঝাঁপাচ্ছেন। তাঁর নির্বাচনী কর্মসূচি শুরু হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা থেকেই। তারপর পুরো মাস টানা কর্মসূচি রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন অভিষেক। বুধবার নন্দীগ্রামে কর্মিসভার পাশাপাশি মেদিনীপুরের আরও দুই কেন্দ্রে সারবেন প্রচার। এরপর উত্তরবঙ্গে চলে যাবেন। মাসের শেষদিন পর্যন্ত দুই বঙ্গের একাধিক কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে অভিষেক লাগাতার প্রচার চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে।

Post Views: 156

Continue Reading

Previous: দল বদলে আইএসএফের প্রার্থী, প্রচারে বাধার সম্মুখীন আরাবুল
Next: ইরানযুদ্ধ কি শেষের পথে? পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে মুখোমুখি হতে পারে তেহরান ও ওয়াশিংটন

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.